Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শুরুর সুবাস

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সংবাদ নিয়ে আমরা ১১ জন

রফিকুল বাহার
রফিকুল বাহার
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৩০
চট্টগ্রামের সংবাদ নিয়ে আমরা ১১ জন

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের আসকারদীঘির পাড়ে মিডিয়াপাড়ার বহুতল ভবনে প্রতিদিন সকাল ১০টায় মর্নিং মিটিং। যুক্তিতর্ক-পরিকল্পনা-সমালোচনায় জমজমাট। থাকে খাবারও। মৌসুমি ফল, সিদ্ধ ডিম। এক ঘণ্টার মিটিংয়ে দেরি করে কেউ এলে সেটি নোট করে রাখা হয়। স্বয়ং অফিসের প্রধানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

টিমের ১১ জন এসেছেন ছোট-বড় আটটি মিডিয়া হাউজ থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স শেষ করা দুই শিক্ষার্থী নীলআঁখি বড়ুয়া ও মিয়া ইমন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন একাডেমিক শিক্ষা আর বাস্তবের সাংবাদিকতায় ফারাক কতটা। নীলআঁখি একটু নার্ভাস থাকেন; কিন্তু ব্যাপক আগ্রহ তার। সহপাঠী মিয়া ইমনের আগ্রহ তার চেয়েও বেশি।

হ্যান্ডসাম প্রতিবেদক আহমেদ সারজিল। সকালের মিটিংয়ে যোগ দিতে প্রায়ই দেরি করেন। মাল্টিমিডিয়া নিয়ে তার কাজকারবার। ফেসবুকে লাইভ করতে আগ্রহ বেশি। প্রতিদিন বাইক চালিয়ে ১০ কিলোমিটার দূর থেকে অফিস করেন ফটোগ্রাফার রনি ফেরারি। মাথায় ক্যাপ, কাঁধে ঝোলানো ক্যামেরার ব্যাগ। ভালো সিকোয়েন্স ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেন।

অফিসের পাশে ৫ মিনিটের হাঁটাদূরত্বে বাসা। তা-ও প্রতিদিন সকালের মিটিংয়ে গরহাজির ও অনিয়মিত ইফরাজ নূর। আগামীর সময়ে ক্যামেরা চালানোর পাশাপাশি রিপোর্ট করছেন, ভয়েসও দিচ্ছেন। অফিসের রিসিপশন পেরিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডানপাশে ছয়জন রিপোর্টার যে রুমে বসেন, তার লিডার বিশেষ প্রতিনিধি প্রণব বল। খেলাধুলা, পরিবেশ, স্বাস্থ্য, ইতিহাস, ঐতিহ্যের ফিচার নিয়ে তার দীর্ঘদিনের সাংবাদিকতা। প্রথম আলো ও দেশ রূপান্তর হয়ে আগামীর সময়ে বিশেষ প্রতিনিধি। হালকা-পাতলা গড়ন, মাথায় চুল কম; কিন্তু লেখনীতে ধার বেশি। মিটিং রুমের পরের ১৫০ বর্গফুটের গোছানো জায়গায় বসেন তিনজন সিনিয়র রিপোর্টার। হাসি-রস-তামাশায় ভরা থাকে তাদের দিন। প্রথমে উসকে দেন হ্যান্ডসাম বিশেষ প্রতিনিধি আসিফ সিদ্দিকী। সেটি রঙ মিশিয়ে রসাত্মক করে তুলতে ওস্তাদ  বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত। মুচকি হেসে তাতে নতুন মাত্রা দেন সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন।

গ্রাফিকস ডিজাইনে ২২ বছরের দীর্ঘ অভিজ্ঞতা ফোরকান এলাহীর। চিন্তা-ভাবনায় আধুনিক। দীর্ঘক্ষণ কাজের চাপ নিতে অভ্যস্ত। এলোমেলো ছবিকে মুহূর্তের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনে দৃষ্টিনন্দন করে তুলতে পারেন।

আমাদের সঙ্গে আছেন আদিবাসী যুবক লিটন ত্রিপুরা। অফিস সহকারী। সদা হাসিমুখ। তার কণ্ঠে পাহাড়ি টানে বাংলা শুনতে মধুর লাগে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি