গোলাম মাওলা রনি
ড. ইউনূসের চেয়ে আমজনতার তারেক ভালো দেশ চালাতে পারতেন

গোলাম মাওলা রনি
ড. ইউনূসের চেয়ে আম জনতার তারেক দেশ ভালো চালাতে পারতেন- বলে মনে করছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক আলোচক গোলাম মাওলা রনি। নিজের ইউটিউব চ্যানেলে তিনি এ অভিমত প্রকাশ করেন।
ড. ইউনূসের সময়টিতে যত টাকা ছাপা হয়েছে, মুদ্রার মান যেভাবে কমেছে, আইন-শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে, সেটি বর্তমান সরকারের পক্ষে সামাল দেওয়া রীতিমতো ‘পুলসিরাত’ পার হওয়ার মতো বলে মনে করেন তিনি।
রনি বলছেন, ড. ইউনূসের প্রতিপক্ষ যারাই জানেন তারা সবাই বলার চেষ্টা করছেন, তার জায়গায় মুচিকে যদি বসিয়ে দেওয়া হতো খারাপ হতো না। আসলে ইউনূসের জামানাতে যে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে। যে মব কালচার হয়েছে শিক্ষা দীক্ষার বারোটা বেজেছে, ছেলেরা-মেয়েরা রাস্তায় বের হয়ে পুরো সমাজকে যেভাবে অশান্ত করে তুলেছে, কিশোর গ্যাং যেভাবে বেড়েছে প্রশাসনের সমস্ত চেইন অফ কমান্ড যেভাবে ভেঙে পড়েছে। মুচি-নাপিতরা তার জায়গায় আসেলও এমন হতো।
ড. ইউনূসের শাসন ব্যবস্থা নিয়ে রনির ভাষ্য, হান্নান মাসুদ অথবা আমজনতা পার্টির তারেক প্রধান উপদেষ্টা হতেন তাহলে ড. ইউনূসের থেকে ভালো চালাতে পারতেন। এটা আলোচনা হচ্ছে। আর যদি ইউনূসের জায়গায় কোন যোগ্যতম লোক আসলে বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটে যেত। ইউনূস সেই কাজগুলো করেননি।






