Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

‘গুজব ছড়িয়ে’ এনসিপি প্রার্থীকে হারিয়েছে জামায়াত!

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩১
‘গুজব ছড়িয়ে’ এনসিপি প্রার্থীকে হারিয়েছে জামায়াত!

সংগৃহীত ছবি

ভোটে পরাজয়ের পেছনে জোটসঙ্গী জামায়াতের একটি অংশের ছড়ানো 'গুজবকে' দায়ি করেছেন এনসিপির প্রার্থী সাইয়েদ জামিল।ফেসবুকে পোস্ট দিয়ে তিনি শুক্রবার এই অভিযোগ তোলেন।


রাজবাড়ী-২ আসনের এই প্রার্থী বলেন, "নির্বাচনে হেরেও 'আলহামদুলিল্লাহ' বললাম। কারণ আমি বিশ্বাস করি, জয় পরাজয়ের ফয়সালা আসে আল্লাহর কাছ থেকে। আমি ভোট পেয়েছি ৬৭ হাজার ২৯৯টি। আমার আসনে জোট ফাংশন করে নাই। পাংশা উপজেলা জামায়াতের বড় একটি অংশ শেষ পর্যন্ত আমার বিপক্ষে থেকেছে। ভোটের আগের দিন তারা পরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছে যে আমি নির্বাচন থেকে সরে গেছি। এতকিছুর পরও প্রায় ৭০ হাজার ভোট পেয়েছি- এটাই আমার জন্য অনেক।"

জামায়াতের একটি অংশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। জামিল বলেন, 'বালিয়াকান্দি এবং কালুখালী জামায়াত নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের আন্তরিক সহযোগিতা আমি চিরকাল স্মরণ রাখবো। অভিনন্দন জানাচ্ছি বিএনপি জোটের প্রার্থী জনাব মোঃ হারুন-অর-রশিদকে। অভিনন্দনের পাশাপাশি তাকে এটাও জানাতে চাই যে, পাংশা উপজেলাতে ভোট সুষ্ঠু হয় নাই। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আমার পিতা ভোট দিতে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে। বাহাদুরপুরের প্রতিটি কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে। বেলা ১২টার পর থেকে পুরো আসনে ভোটের পরিবেশ খারাপ হয়ে যায়। যার বহু এভিডেন্স আমার কাছে এসেছে। হয়তো হারুন ভাইও তার কিছু কিছু চিত্র দেখেছেন।'

এনসিপির এই প্রার্থী বলেন, 'সবকিছু ভুলে তাকে পুনরায় অভিনন্দিত করছি। তিনি বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন। আশা করি তিনি আগামী ৫ বছর জনগণের আস্থার মূল্য দেবেন। আল্লাহ তার মঙ্গল করুন। পরাজয়ে ডরে না বীর। আমি পরাজিত হয়েছি। আমি লজ্জিত নই। ৬৭২৯৯ জন ভোটার আমার ওপর আস্থা রেখেছে যাদের আস্থার প্রতিদান আমি প্রতিদিনই দিতে চাই। পাশাপাশি আমার আসনের সকল জনগণের পাশে আমি সর্বাত্মকভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।'

পাংশাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে সাইয়েদ জামিল বলেন, 'রাজনীতিতে আমি নতুন। পার্টি লাইনের রাজনীতিতে আমার বয়স মাত্র ১০ মাস। এরই মধ্যে নির্বাচন করেছি। অভিজ্ঞতার ঘটতি হারে হারে টের পেয়েছি। আমার নির্বাচনকালিন টিমও ছিলো নতুন এবং আনকোরা। ফলে প্রচারণাও হয়েছে অপ্রতুল। এর মধ্যে পাংশা উপজেলা জামায়াতের মীর-জাফরির কারণে পাংশাতে ভোটই চাইতে পারি নাই। পাংশাতে ভোট না-চেয়েও ২০ হাজারের অধিক ভোট পেয়েছি। পাংশাবাসীর কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নির্বাচনকালিন টিমের সদস্যদের প্রতি। তারা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করেছে শেষ দিন পর্যন্ত।'

রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা জানিয়ে জামিল বলেন, 'আমি রাজবাড়ী জেলাতে একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। এমপি না হয়েও এই লক্ষ্যে আমি কাজ করবো ইনশাআল্লাহ। রাজবাড়ী-২ আসনের সম্মানিত ভোটারবৃন্দ, আমার জন্য দোয়া করবেন। রাজনীতির ভেতর দিয়ে আপনাদের সঙ্গে আমার যে যোগাযোগ স্থাপন হয়েছে তা গতিশীল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন এই শুভ কামনা।'

জামায়াতএনসিপিগুজবরাজবাড়ী-২আসনজামাল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise