শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধর্ম

দ্বিমুখী নীতি জাতি ও সমাজের জন্য বিপদ সংকেত

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪
দ্বিমুখী নীতি জাতি ও সমাজের জন্য বিপদ সংকেত

মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের ওপর। একটি কথা, একটি আচরণ, একটি মুখ; এই সামান্য বিষয়গুলোর ওপরই নির্ভর করে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সামাজিক শান্তি। কিন্তু যখন মানুষ নিজের স্বার্থে মুখ বদলায়, কথা বদলায়, রূপ বদলায়; তখন সেই সম্পর্কের ভিত ভেঙে পড়ে। ইসলাম এমন ভাঙনের বিরুদ্ধে কঠোর সতর্কতা উচ্চারণ করেছে। ইসলামের ইতিহাসে এ সকল ঘটনার জানা যায়।

জান-মালের নিরাপত্তা এবং যুদ্ধ লব্দ মালের ভাগ পাওয়ার জন্য মুনাফিকরা মুসলমানদের নিকট এসে ঈমান, বন্ধুত্ব ও মঙ্গল কামণার কথা বলে তাঁদেরকে ধোকায় ফেলতো। আর যখন নিজের (অবিশ্বাসীদের) দলে থাকতো তখন তাদের হয়ে কথা বলতো। এ ধরনের চরিত্র হচ্ছে দ্বিমুখী চরিত্র বা সুবিধাবাদী চরিত্র। মুনাফিকদের এ দ্বিমুখী চরিত্রের ফলে আল্লাহ এ আয়াত নাজিল করেন

বিশেষ করে যে চরিত্র মানুষকে বাইরে ভালো, ভেতরে বিষাক্ত করে তোলে; সে চরিত্রের নাম দু’মুখোপনা।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ংকর স্বভাব সম্পর্কে বলেছেন,

"‏ تَجِدُ مِنْ شَرِّ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ اللَّهِ ذَا الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ ‏"‏‏.‏

‘কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে ঐ লোককে সব থেকে খারাপ পাবে, যে দু’মুখো। সে এদের সম্মুখে এক রূপ নিয়ে আসতো, আর ওদের সম্মুখে অন্য রূপে আসত।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৫৮)


‍উল্লিখিত, হাদিস শুধু একটি নৈতিক উপদেশ নয়; এটি কিয়ামতের বিচারে মানুষের অবস্থান নির্ধারণ করে দেওয়া এক কঠিন ঘোষণা।


হাদিসটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত চরিত্র কেমন। এখানে ‘সবচেয়ে খারাপ’ বলা হয়েছে। এটি কোনো হালকা শব্দ নয়। ইবাদতের ঘাটতি, আমলের দুর্বলতা নয়; বরং চরিত্রের এই বিকৃতি মানুষকে আল্লাহর দরবারে চরম অপমানের স্থানে পৌঁছে দেয়।


দু’মুখো মানুষ সেই ব্যক্তি, যে এক দলের কাছে গিয়ে অন্য দলের বিরুদ্ধে কথা বলে, আবার অন্য দলের কাছে গিয়ে প্রথম দলের বিরুদ্ধে কথা তোলে। কোথাও সে প্রশংসাকারী, কোথাও সে নিন্দুক। তার মুখে সত্য নয়, তার মুখে সুবিধা। এমন মানুষ সমাজে আগুন লাগায়, সম্পর্ক ভাঙে, বিশ্বাস ধ্বংস করে।

কুরআন মাজিদেও এ ধরনের মানুষের চরিত্র তুলে ধরা হয়েছে।
মহান আল্লাহ তাআলা বলেন, ‘তারা দোদুল্যমান; না এদের দলে, না ওদের দলে।’ (সূরা আন-নিসা, আয়াত: ১৪৩)

এই আয়াতে মুনাফিকদের একটি মৌলিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তারা কোনো অবস্থানেই স্পষ্ট নয়। সত্যের পক্ষে দৃঢ় নয়, আবার মিথ্যার পক্ষেও পুরোপুরি নয়। সুবিধার পাল্লা যেদিকে ভারী হয়, তারা সেদিকেই ঝুঁকে পড়ে। এটাই দু’মুখোতার মূল।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন, ‘মুনাফিকের নিদর্শন তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখা হলে খিয়ানত করে ‘ (বুখারি ও মুসলিম)

দু’মুখো আচরণ এই তিনটির সঙ্গেই গভীরভাবে জড়িত। কারণ যে ব্যক্তি দুই জায়গায় দুই কথা বলে, সে মূলত সত্যকে আড়াল করে। সে বিশ্বাস ভাঙে, সম্পর্ক ভাঙে, সমাজে সন্দেহ ও বিভাজনের বীজ বপন করে। এমন ব্যক্তি হয়তো সাময়িকভাবে লাভবান হয়, কিন্তু দীর্ঘমেয়াদে সে নিজেই বিশ্বাসযোগ্যতা হারায়; মানুষের কাছেও, আল্লাহর কাছেও।

ইসলাম চায় মুমিন হোক স্বচ্ছ, স্পষ্ট ও একমুখী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সত্যকে আঁকড়ে ধরো। সত্য নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়।’
(বুখারি ও মুসলিম) সত্যবাদিতা মানে শুধু মিথ্যা না বলা নয়; বরং সব পরিস্থিতিতে একই রূপে থাকা, একই নৈতিক অবস্থানে অটল থাকা। সামনে এক কথা, পেছনে আরেক কথা—এটি শুধু সামাজিক অসভ্যতা নয়, এটি ঈমানের জন্যও মারাত্মক হুমকি।

হজরত আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম একবার মুনাফিক আবদুল্লাহ ইবনে সলুল ও তার সহচরদেরকে নসিহত করার জন্য গেলেন। সাক্ষাতে তাঁরা বলরেন, হে উবাই! তুমি এবং তোমরা সঙ্গীরা আমাদের সঙ্গে খাঁটি ঈমান নিয়ে বসবাস কর। তখন ইবনে সলুল তাঁদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রশংসার সঙ্গে স্বাগতম জানালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, মুনাফিকী না করে আল্লাহকে ভয় কর। জবাবে ইবনে সলুল বলল, আমার ঈমান তোমাদের ঈমানের মতোই এবং আমি যা বলছি অন্তর থেকেই বলছি। অতপর সে তার গোত্রের লোকদের কাছে ফিরে গিয়ে বলল, যখন তোমরা মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন আমার মতো বাক্যালাপ করবে। তখন তার সঙ্গীরা বলল, তুমি যতদিন আমাদের মাঝে বেঁচে থাকবে, ততদিন আমরা কল্যাণের মাঝে থাকবে (নাউজুবিল্লাহ)



দ্বিমুখী নীতি অবলম্বন করা শয়তানের কাজ। আল্লাহ দ্বিমুখী নীতি অবলম্বকারীদের শয়তান হিসেবে আখ্যায়িত করেছেন।

আল্লাহ তাদের সঙ্গে উপহাস করবেন অর্থাৎ তারা যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হবে।

কিয়ামাতের দিন কপট বিশ্বাসী পুরুষ-নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্যে অপেক্ষা কর, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর। অতপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আজাব। (সুরা হাদিদ : আয়াত ১৩)


আজ আমাদের সমাজে, পরিবারে, রাজনীতিতে, এমনকি ধর্মীয় পরিমণ্ডলেও দু’মুখো আচরণ ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে। তাই আসুন, আমরা নিজেদের মুখ, কথা ও অবস্থান এক করি। যেখানে যা বলি, সেখানেই তার দায় নেই। মানুষের সামনে যেমন, আল্লাহর সামনে তেমন হওয়ার চেষ্টা করি।

আল্লাহ আমাদেরকে সত্যবাদী, একমুখো ও আন্তরিক বান্দা হিসেবে কবুল করুন। কিয়ামতের দিন যেন তিনি আমাদেরকে “সবচেয়ে খারাপ” নয়, বরং তাঁর সন্তুষ্ট বান্দাদের কাতারে স্থান দেন; এই দোয়াই হোক আমাদের সবার প্রার্থনা। আমিন ।

ইসলামদুমুখ নীতিমুনাফিকঘৃণিত চরিত্র
    শেয়ার করুন:
    Advertisement
    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    ইরানের সঙ্গে স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান

    ইরানের সঙ্গে স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান

    ০২ মে ২০২৬, ০৭:৪৭

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    ০২ মে ২০২৬, ০২:০১

    advertiseadvertise