আপনার জিজ্ঞাসা
মশা, মাছি ও এ জাতীয় কীটপতঙ্গের রক্ত কি পবিত্র?

সংগৃহীত ছবি
প্রশ্ন
আসসালামু আলাইকুম
সম্মানিত মুফতি সাহেব,
আমার একটি বিষয় জানার খুব ইচ্ছে, সেটি হচ্ছে- মশার রক্ত যদি কাপড়ে লেগে যায় তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? আর এমন কাপড় পরে কি নামাজ পড়া যাবে ?
উত্তর
ওয়াআলাইকুমুস সালাম
মশা, মাছি ও এ জাতীয় কীটপতঙ্গের রক্ত পাক। তাই এসব কীটপতঙ্গের রক্ত কাপড়ে লাগলে সে কাপড় নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই । এমনকি বেশি পরিমাণ রক্ত কাপড়ে লাগলেও সে কাপড় নিয়ে নামাজ পড়া যাবে।
হাসান বসরি রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, ’তিনি মশা-মাছি ও কীটপতঙ্গের রক্তকে কোনো সমস্যা মনে করতেন না।’
সূত্র:
আল মুসান্নাফ লি ইবনে আবী শাইবা: হাদিস সং (২০৩২), আল ফাতাওয়া তাতার খানিয়া: ১/ ৪৩২, আল ফাতওয়া আল হিন্দিয়া। ১/১০১, ফাতহুল কাদীর: ১/২০৮।
উত্তর প্রস্তুতকরণে:
ফতোয় বিভাগ,
জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।



