যুবকের কোদালে প্রাণ গেল ফুপু-দাদী ও প্রতিবেশীর
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে দাদী ও ফুপুকে হত্যা করেছেন এক যুবক। ঠেকাতে গিয়ে নিহত হয়েছেন তার প্রতিবেশী, গুরুতর আহত আরও একজন। নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে ঘটেছে এ ঘটনা। হামলা পর থেকে পলাতক আকাশ নামের ওই যুবক।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করেই পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা করেন তিনি। ঘটনাস্থলেই মারা যান ফুপু রাহেলা বেগম (৫০), দাদী আমেনা বেগম (৭৫) এবং প্রতিবেশী কাবুল (৪৫)। গুরুতর আহত রিয়াজ মোল্লাকে (৪৫) পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
আকাশ মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য স্থানীয়দের। তাকে আটক করতে মাঠে কাজ করছে একাধিক টিম, জানালেন জেলা পুলিশ সুপার।



