Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

নূহ (আ.)-এর নৌকা ঈমান, ন্যায় ও ইতিহাসের এক চিরন্তন নিদর্শন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৮:৪৫
নূহ (আ.)-এর নৌকা ঈমান, ন্যায় ও ইতিহাসের এক চিরন্তন নিদর্শন

প্রতীকী ছবি

কিছু ঘটনা এমন থাকে, যা যুগে যুগে আগত মানুষের জন্য শিক্ষা হয়ে য়েকে যায়। নূহ (আ.)-এর নৌকার কাহিনি তেমনই এক মহাগুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে ধৈর্য, ঈমান এবং আল্লাহর ন্যায়বিচার একসাথে প্রকাশিত হয়েছে। এটি শুধু একটি মহাপ্লাবনের ইতিহাস নয়, বরং মানবতার দ্বিতীয় সূচনার এক আধ্যাত্মিক দলিল।

পবিত্র কোরআনে নূহ (আ.)-এর দাওয়াতি জীবনের দীর্ঘ সংগ্রামের চিত্র পাওয়া যায়। তিনি তার কওমকে দীর্ঘ সময় ধরে তাওহীদের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ তা প্রত্যাখ্যান করে। আল্লাহ তাআলা বলেছেন,

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا

‘আমি নূহকে তাঁর সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, তিনি তাদের মাঝে অবস্থান করেছিলেন পঞ্চাশ কম এক হাজার বছর।’ (সুরা আনকাবূত, আয়াত : ১৪)

এই দীর্ঘ সময়েও অল্পসংখ্যক মানুষই ঈমান এনেছিল। অবশেষে আল্লাহর নির্দেশে নূহ (আ.)-কে নৌকা নির্মাণের আদেশ দেওয়া হয়। সেই সময় চারপাশের পরিবেশ ছিল উপহাস ও অবজ্ঞায় ভরা। মরুভূমি বা শুষ্ক ভূমিতে নৌকা নির্মাণ তখনকার মানুষের কাছে অযৌক্তিক মনে হয়েছিল। কিন্তু নবী নূহ (আ.) আল্লাহর নির্দেশকে যুক্তি বা সামাজিক মানদণ্ডের ওপর স্থান দেননি। আল্লাহ বলেন,

وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا

‘তুমি আমার তত্ত্বাবধানে ও ওহীর নির্দেশে নৌকা নির্মাণ কর।’ (সুরা হূদ, আয়াত : ৩৭)

এই নির্দেশ ছিল ঈমানের পরীক্ষা। নূহ (আ.) কাঠ ও পেরেক দিয়ে নৌকা তৈরি করছিলেন, আর তার কওম তাকে নিয়ে উপহাস করছিল। কিন্তু তিনি দৃঢ়ভাবে আল্লাহর নির্দেশ পালন করে যান। এখানেই নবুওয়াতের প্রকৃত শিক্ষা স্পষ্ট হয়ে ওঠে, আল্লাহর হুকুম যুক্তির অধীন নয়, বরং ঈমানের অধীন।

অবশেষে সেই মহাপ্লাবন আসে, যা পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে। পবিত্র কোরআনে এসেছে,

فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُّنْهَمِرٍ وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا

‘আমি আকাশের দরজাসমূহ খুলে দিলাম প্রবল বর্ষণে, আর ভূমি থেকে ঝর্ণাধারা প্রবাহিত হলো।’
(
সুরা কামার, আয়াত : ১১-১২)

এই ভয়াবহ পরিস্থিতিতে নূহ (আ.)-এর নৌকা ছিল একমাত্র নিরাপদ আশ্রয়। যারা ঈমান এনেছিল, তারা সেই নৌকায় আরোহন করে রক্ষা পায়। কিন্তু নূহ (আ.)-এর নিজের সন্তানও ঈমান না আনার কারণে রক্ষা পায়নি। এই ঘটনা মানব ইতিহাসে এক গভীর সত্য তুলে ধরে, রক্তের সম্পর্ক নয়, ঈমানই মুক্তির ভিত্তি।

অবশেষে আল্লাহর নির্দেশে সেই প্লাবন থেমে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে,

 وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ

‘এবং নৌকা জূদী পর্বতে স্থির হলো।’ (সুরা হূদ, আয়াত : ৪৪)

মুফাসসিরদের মতে মতে, ‘জূদী’ একটি পাহাড়, যা বর্তমানে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শিরনাক (Şırnak) অঞ্চলের কাছাকাছি অবস্থিত। টাইগ্রিস নদীর নিকটবর্তী এই পার্বত্য অঞ্চলকে ঐতিহাসিকভাবে নূহ (আ.)-এর নৌকার অবতরণের স্থান হিসেবে উল্লেখ করা হয়। তবে এটি মনে রাখা জরুরি, ইসলামী উৎসে নৌকার সুনির্দিষ্ট কোনো নিদর্শন বা অবশিষ্টাংশ সম্পর্কে নিশ্চিত তথ্য নেই। পবিত্র কোরআন নৌকার অবস্থানকে কেবল জূদী পর্বতে স্থির হওয়া পর্যন্তই উল্লেখ করেছে, এর বাইরে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

নূহ (আ.)-এর নৌকা ঈমানের এক গভীর প্রতীক। এটি প্রতীক ধৈর্যের প্রতীক, এটি ন্যায়ের প্রতীক।

আজও এই কাহিনি আমাদের মনে করিয়ে দেয়, সমাজ যতই বিপথে যাক, সত্যের একটি প্রতীক সবসময় আল্লাহর নির্দেশে রক্ষা পায়। আর সেই প্রতীকে তারাই স্থান পায়, যারা দুনিয়ার উপহাসের চেয়ে আখিরাতের প্রতিশ্রুতিকে বড় করে দেখে।

নূহ (আ.)-এর নৌকা ইতিহাসের পাতায় স্থির একটি ঘটনা নয়; এটি প্রতিটি যুগের জন্য জীবন্ত শিক্ষা, যেখানে ঈমান, ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা মানবতাকে ধ্বংসের অন্ধকার থেকে রক্ষা করার একমাত্র পথ হিসেবে প্রতিভাত হয়।

নূহ (আ.)নৌকাকিসতিপ্লাবন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০২:৪৫

    অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

    অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১০

    আবারও একসঙ্গে

    আবারও একসঙ্গে

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১০

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৫ জুলাই ২০২৬, ০৩:০৮

    নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে : পানিসম্পদ মন্ত্রী

    নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে : পানিসম্পদ মন্ত্রী

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১৭

    মোহাম্মদপুরে এবার এসআইয়ের পিঠে ছুরি

    মোহাম্মদপুরে এবার এসআইয়ের পিঠে ছুরি

    ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৫

    পানিতে ডুবে মৃত্যুর ৯০ শতাংশই গ্রামাঞ্চলে

    পানিতে ডুবে মৃত্যুর ৯০ শতাংশই গ্রামাঞ্চলে

    ২৫ জুলাই ২০২৬, ০৪:০১

    advertiseadvertise