Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হাদিস

তিরমিজি শরিফের ব্যাখ্যায় ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৭:১৯
তিরমিজি শরিফের ব্যাখ্যায় ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

মাওলানা আব্দুল মতিন

বাংলাদেশের ইসলামী গবেষণা ও হাদিসচর্চায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো। বিশিষ্ট মুহাদ্দিস ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র শিক্ষক (হাফিজাহুল্লাহ) রচিত ‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিজি’-এর পূর্ণাঙ্গ ১৭ খণ্ড প্রকাশিত হয়েছে। দীর্ঘ ২৫ বছরের গবেষণা, অধ্যবসায় ও পাঠদানের অভিজ্ঞতার ভিত্তিতে রচিত এই আরবি ব্যাখ্যাগ্রন্থকে দেশ-বিদেশের আলেমরা হাদিস গবেষণায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে মূল্যায়ন করেছেন।

আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’ শীর্ষক ইলমি সেমিনারে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের আলেম, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি বলেছেন, ইমাম তিরমিজির গ্রন্থে হাদিসের পাশাপাশি ফকিহদের মতপার্থক্য ও দলিলের বিশ্লেষণ রয়েছে। তার ভাষায়, মাওলানা আব্দুল মতিন দীর্ঘ গবেষণার মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন এবং প্রাচীন পাণ্ডুলিপি ও আধুনিক গবেষণার সমন্বয়ে একটি মানসম্পন্ন ব্যাখ্যাগ্রন্থ রচনা করেছেন।

সভাপতির বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার বলেছেন, গ্রন্থটি হাদিস পাঠদান ও দরসের পদ্ধতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তার মতে, এটি শুধু একটি ব্যাখ্যাগ্রন্থ নয়; বরং হাদিস শিক্ষার একটি পূর্ণাঙ্গ মডেল।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও হাদিস গবেষক মাওলানা আব্দুল মালেক বলেছেন, তিরমিজি শরিফের বহু ব্যাখ্যাগ্রন্থ অসম্পূর্ণ অবস্থায় থেকে গেছে। ‘কিফায়াতুল মুগতাযি’ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি হাদিসের ধারাবাহিক ব্যাখ্যা উপস্থাপন করেছে এবং সালাফের মানহাজ ও মতভিন্নতার শিষ্টাচার বজায় রেখেছে। তার মতে, এটি হাদিস গবেষণার দীর্ঘদিনের একটি শূন্যতা পূরণ করবে।

গ্রন্থকার মাওলানা আব্দুল মতিন জানান, ২০০১ সালে জামিয়াতুল উলুমিল ইসলামিয়ায় পাঠদানের প্রয়োজন থেকেই তার গবেষণার সূচনা। অর্থসংকটের কারণে প্রয়োজনীয় গ্রন্থ সংগ্রহ করতে না পেরে তিনি লাইব্রেরি থেকে বই এনে হাতে নোট তৈরি করতেন। করোনাকালে টানা কয়েক মাস রাত জেগে গবেষণার কাজ এগিয়ে নেন। তিনি বলেছেন, ‘এই কর্মযজ্ঞকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবেই দেখছি।’

জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গাফফার বলেছেন, একটি শব্দের সঠিক ব্যাখ্যা নির্ধারণের জন্যও লেখক শত শত মূল গ্রন্থ পর্যালোচনা করেছেন। ভবিষ্যতে তিরমিজি শরিফ নিয়ে গবেষণায় এই গ্রন্থ গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।

মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমিদুল মাওলা জানান, গ্রন্থটির প্রথম চার খণ্ড প্রকাশের পরই দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। আন্তর্জাতিক মান বজায় রেখে আরব বিশ্বের প্রকাশনার ধাঁচে ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হয়েছে।

সেমিনারে সৌদি আরবের ড. শায়খ আব্দুল আজিজ আলহাজ, দক্ষিণ আফ্রিকার শায়খ ইসহাক বানা, সিলেটের মুহাদ্দিস মাওলানা শফিকুল হক সুরাইঘাটি এবং ভারতের দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য শায়খ হাসান মাহমুদ রাজস্থানীসহ দেশ-বিদেশের একাধিক আলেম গ্রন্থটির গবেষণাগত মান ও গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে গবেষণায় উৎসাহ দিতে নির্বাচিত ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ‘কিফায়াতুল মুগতাযি’-এর ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সেট বিনামূল্যে তুলে দেওয়া হয়।

‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিজি’ একটি পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যাগ্রন্থ, যা বাংলাদেশি একজন আলেমের রচিত। প্রকাশনা সংশ্লিষ্টদের ভাষ্য, গ্রন্থটির সূচনায় বিশ্বের বিভিন্ন খ্যাতনামা আলেমের মূল্যায়ন সংযোজিত হয়েছে এবং দীর্ঘ সম্পাদকীয় ও গবেষণা-নিরীক্ষার পর এটি আন্তর্জাতিক মানে প্রকাশ করা হয়েছে। দেশ-বিদেশের আলেমদের মতে, গ্রন্থটি হাদিসচর্চার দীর্ঘ ঐতিহ্যে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হতে পারে।

ইসলাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise