Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

অবৈধ আয়ের ভয়াবহ পরিণতি

  • অবৈধ সম্পদের আড়ালে অশান্তির গল্প
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৫:৪৮
অবৈধ আয়ের ভয়াবহ পরিণতি

প্রতীকী ছবি

মানুষের জীবনে জীবিকা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়। এটি মানুষের নৈতিকতা, আত্মিক উন্নতি এবং সামাজিক অবস্থান নির্ণয়েও অন্যতম ভুমিকা রাখে। ইসলাম মানুষের উপার্জনকে হালাল ও হারাম এই দুই ভাগে বিভক্ত করেছে। হালাল উপার্জন মানুষের জীবনকে করে বরকতময়, আর হারাম ও অবৈধ উপার্জন ব্যক্তি, পরিবার ও সমাজকে ঠেলে দেয় ধ্বংসের দিকে। বর্তমানে ঘুষ, দুর্নীতি, প্রতারণ, আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ আয় সমাজে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে।

যদিও পবিত্র কোরআন মানুষের সম্পদ অর্জনের ক্ষেত্রে ন্যায়নীতি ও সততার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন,

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ

‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষের সম্পদের কোনো অংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের কাছে পেশ করো না।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৮)

ইমাম ইবন কাসির (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ঘুষের মাধ্যমে অন্যের অধিকার দখল করা এবং বিচার বা প্রশাসনিক প্রক্রিয়াকে প্রভাবিত করা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। (তাফসিরে ইবন কাসির)

রাসুলুল্লাহ (সা.) ঘুষকে এতটাই গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন যে, তিনি ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের ওপর অভিসম্পাত করেছেন। হাদিসে এসেছে,

لَعَنَ رَسُولُ اللهِ ﷺ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ

‘রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতার ওপর লানত করেছেন।’ (আবু দাউদ, হাদিস : ৩৫৮০; তিরমিজি, হাদিস : ১৩৩৭)

ইসলামী আইনজ্ঞদের মতে, ‘লানত’ শব্দটি কোনো পাপের ভয়াবহতা প্রকাশের অন্যতম শক্তিশালী ভাষা। কারণ এর অর্থ হলো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া।

ঘুষ ও অবৈধ আয়ের প্রথম ক্ষতি হলো এটি মানুষের ঈমানি ও আধ্যাত্মিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে দীর্ঘ সফরে ক্লান্ত-শ্রান্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু তার খাদ্য, পানীয় ও পোশাক হারাম উপার্জন থেকে হওয়ায় তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। (মুসলিম, হাদিস : ১০১৫)

ইমাম নববি (রহ.) এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, হারাম উপার্জন দোয়া কবুলের অন্যতম বড় প্রতিবন্ধক। (শরহু সহিহ মুসলিম, ৭/১০০)

অবৈধ আয়ের দ্বিতীয় ক্ষতি হলো পরিবারে বরকত নষ্ট হয়ে যাওয়া। বাহ্যিকভাবে অর্থের পরিমাণ বাড়লেও প্রকৃত সুখ, প্রশান্তি এবং কল্যাণ হারিয়ে যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا

‘আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন।’ (মুসলিম, হাদিস : ১০১৫)

ইসলামী চিন্তাবিদদের মতে, হারাম সম্পদ সন্তানদের নৈতিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে এবং পারিবারিক অস্থিরতা বৃদ্ধি করে।

ঘুষ ও দুর্নীতির সবচেয়ে বড় সামাজিক ক্ষতি হলো ন্যায়বিচার ধ্বংস হয়ে যাওয়া। যখন যোগ্যতার পরিবর্তে ঘুষ সিদ্ধান্ত নির্ধারণ করে, তখন মেধাবী ও সৎ ব্যক্তিরা বঞ্চিত হয়। ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা কমে যায়।

বিশ্বব্যাংক দুর্নীতিকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে, দুর্নীতি সরকারি সেবার মান কমিয়ে দেয়, বিনিয়োগ নিরুৎসাহিত করে এবং দারিদ্র্য বৃদ্ধি করে। (World Bank, Combating Corruption, 2024)

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (UNODC) উল্লেখ করেছে যে, দুর্নীতির কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতিবছর ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয় এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। (UNODC, Corruption and Economic Crime Overview, 2024)

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিকে এমন একটি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে, যেখানে অর্পিত ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার করা হয়। সংস্থাটির গবেষণা অনুযায়ী দুর্নীতি জনসেবা, স্বাস্থ্য, শিক্ষা এবং বিচারব্যবস্থাকে দুর্বল করে দেয়। (Transparency International, Corruption Perceptions Index 2024)

ঘুষ ও অবৈধ আয়ের আরেকটি ভয়াবহ প্রভাব হলো সামাজিক বৈষম্য বৃদ্ধি। যখন অবৈধ উপায়ে সম্পদ সঞ্চিত হয়, তখন সম্পদের ন্যায্য বণ্টন বাধাগ্রস্ত হয়। এর ফলে ধনী আরও ধনী এবং দরিদ্র আরও দরিদ্র হতে থাকে। অর্থনীতিবিদদের মতে, দুর্নীতি সামাজিক গতিশীলতা কমিয়ে দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম বৈষম্যকে স্থায়ী করে তোলে। (International Monetary Fund, Corruption: Costs and Mitigating Strategies, 2018)

ইসলামের ইতিহাসে খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.) সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব রাখতেন এবং অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির কারণ অনুসন্ধান করতেন। ইমাম আবু ইউসুফ (রহ.) তার কিতাবুল খারাজ-এ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার এই নীতির উল্লেখ করেছেন। (আবু ইউসুফ, কিতাবুল খারাজ, অধ্যায়: প্রশাসনিক জবাবদিহিতা)

পরকালীন দৃষ্টিকোণ থেকেও অবৈধ আয় অত্যন্ত বিপজ্জনক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

 كُلُّ جَسَدٍ نَبَتَ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَوْلَى بِهِ

‘যে দেহ হারাম উপার্জনে পুষ্ট হয়েছে, জাহান্নাম তার জন্য অধিক উপযুক্ত।’ (আল-মুজামুল কাবির, তাবারানি, হাদিস : ৭৬৯৪)

আজকের সমাজে দুর্নীতি ও ঘুষ শুধু আইনি অপরাধ নয়; এটি একটি নৈতিক ও আধ্যাত্মিক সংকট। এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে ব্যক্তিগত তাকওয়া, পারিবারিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। একজন মুসলমানের জন্য প্রকৃত সফলতা অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলায় নয়; বরং অল্প হলেও হালাল ও বরকতময় জীবিকা অর্জনে।

হালাল উপার্জন মানুষের হৃদয়ে প্রশান্তি আনে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং আখিরাতে মুক্তির পথ সুগম করে। পক্ষান্তরে ঘুষ ও অবৈধ আয় সাময়িক লাভ দিলেও তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি ধ্বংস ডেকে আনে। তাই কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসারে ঘুষ ও অবৈধ আয় থেকে বেঁচে থাকা শুধু ধর্মীয় দায়িত্বই নয়, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ নির্মাণেরও অপরিহার্য শর্ত।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

হারাম ইনকামঅবৈধ আয়পরিণতি
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    ১৩ জুন ২০২৬, ০৬:১০

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ১৩ জুন ২০২৬, ১০:৪৬

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬

    advertiseadvertise