Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নিন, সরকারকে নজরুল ইসলাম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪
কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নিন, সরকারকে নজরুল ইসলাম

সংগৃহীত ছবি

দেশের বিদ্যমান পরিস্থিতিতে দলের ভাবমূর্তি রক্ষায় দৃঢ় ও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে যারা কাজ করেছি— তারা বুকে হাত দিয়ে বলতে পারি অন্যায়-অনাচার, চাঁদাবাজি বা দখলদারিত্বের সঙ্গে আমরা কেউ যুক্ত নই। বিএনপির অঙ্গ সংগঠনের জেনুইন নেতাকর্মীরাও এসব কর্মকাণ্ডে জড়িত নয়। সরকারকে বলব, এরপরও কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্য সৃষ্টি, গুপ্তদের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম বলেন, বিএনপি বরাবরই গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন অর্জন এবং জনগণের পক্ষে অবস্থানকারী দল। এ কারণেই দলটি ক্ষমতায় এলেই একটি অপশক্তি এর বিরোধিতা শুরু করে।

‘দীর্ঘ সময় ধরে বিএনপির নেতা-কর্মী ও শ্রমজীবী মানুষ গুম, খুন, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। একটি অপশক্তি এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। তারা জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রয়াস নস্যাৎ করতে নানা চক্রান্ত চালাচ্ছে। দেশের ও নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে,’ যোগ করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান ও বিতাড়িত করেছে, তারা দেশের শান্তি ও অগ্রগতিতে বাধা দিতে চক্রান্ত চালাবে। তবে দেশের মানুষ তারেক রহমানকে দেশসেবার যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগাতে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। আল্লাহর মেহেরবানিতে তিনি সফল হবেন ইনশাআল্লাহ। কিন্তু তাকে সফল হওয়ার পথে যারা বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের পছন্দ করবে না।’

নজরুল ইসলাম সতর্ক করে বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে শিল্প-বাণিজ্য, কর্মসংস্থান ও আয়-উপার্জন ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি।

আন্দোলন-সংগ্রামের শরিকদের উদ্দেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না— যাতে আমাদের প্রতিপক্ষ কোনো সুযোগ পায়।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু প্রমুখ।

নজরুল ইসলাম খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ