শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ভোটের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

অনলাইন ডেস্কপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮
ভোটের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ আসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


তিনি বলেন, এখন পর্যন্ত জামায়াতের বিরুদ্ধে ১২৭টি অভিযোগ আমাদের সামনে এসেছে। এসব বিষয় আমাদের হতাশ করেছে। সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। তার পরিবারের দাবি এটা ব্যবসায়িক টাকা। কিন্তু তিনি কর্মজীবী মানুষ। আয়কর দিয়েছেন মাত্র ৩ হাজার টাকা। তাহলে কীভাবে তিনি ব্যবসায়ী মানুষ।


নজরুল ইসলাম খান বলেন, যারা নীতির কথা বলেন, তাদের দলের এমন ঘটনায় নিন্দা জানায়।

তিনি বলেন, টাকা পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশন সচিব বলেছেন, এটা অন্যায় না। ইসি সচিব পরে বলেছেন, তাকে মিসকোট করা হয়েছে। তিনি বলেছেন, তিনি কখনোই এ কথা বলেননি। বিষয়টা দুঃখজনক। ইসি সচিব এ কথা বলতে পারেন না বা পত্রিকা মিস কোট করতে পারেন না।

তিনি বলেন, শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক। তাকে ২ বছরের জেল দেওয়া হয়েছে। রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের সূত্রাপুর থানার জামায়াত নেতাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনের একদিন আগে টাকাসহ একজন আটক হওয়ার ঘটনাকে ষড়যন্ত্র বলছে জামায়াত।

তিনি আরো বলেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর পক্ষ হয়ে ভোটারদের টাকা বিতরণের চেষ্টা করেন সাবেক ছাত্রলীগ এবং বর্তমান এনসিপি নেতা। জনগণ তা প্রতিহত করেছে। নারায়ণগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। তার স্ত্রী প্রিজাইডিং অফিসার। স্বামী জামায়াত নেতা। তারা হ্যাঁ ভোটে সিল মারছিলেন, পরে প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার করে।

নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ উঠেছে।

এ্যানির বিষয়টি নিয়ে তিনি বলেন, এ্যানির ১৩০টি কেন্দ্রে ৮০৭টি বুথে এজেন্টের কাছে প্রস্তুতি থাকতে হয়। সে পরিমাণ টাকা রাখতে হয়। ১৫ লাখ টাকা ১১৫টি কেন্দ্রের জন্য। কিন্তু একটি বিশেষ দল খবর ছড়িয়েছে ৮০ লক্ষ টাকা পাওয়া গেছে। একজন ইউটিউবার বলছেন, এ্যানির গাড়ি থেকে ২ কোটি টাকা পাওয়া গেছে।

নজরুল ইসলাম খান বলেন, ফেনীর ছাগলনাইয়া দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে অর্থদণ্ড দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।

জামায়াতবিএনপিনির্বাচন
    শেয়ার করুন:
    Advertisement
    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    ০১ মে ২০২৬, ২৩:১০

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    ০২ মে ২০২৬, ০২:০১

    advertiseadvertise