Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

মন্ত্রী-এমপিদের বাদ দিয়ে দল গোছানোর চিন্তা বিএনপির

রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:০৭
মন্ত্রী-এমপিদের বাদ দিয়ে দল গোছানোর চিন্তা বিএনপির

ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বিএনপি। এবারের পথচলায় অনেক সতর্ক দলটি। কোনোভাবেই আওয়ামী লীগের ভুলগুলোর পুনরাবৃত্তি চায় না বিএনপির হাইকমান্ড। বিশেষ করে, সরকারের সঙ্গে দলের একীভূত হয়ে যাওয়ার পক্ষে নন কোনো নেতাই। সে কারণে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর এবার মিশন— দল গোছানো।

কাউন্সিল সামনে রেখে কোরবানির ঈদের পর সংগঠন পুনর্গঠনে পুরোদমে নামছে বিএনপি। এবারের মূল চমক হবে— যারা সরকারের মন্ত্রী বা সংসদ সদস্য হয়েছেন, তারা থাকতে পারবেন না দল ও অঙ্গসংগঠনের শীর্ষ পদে। তাদের বাইরে রেখেই গঠন করা হবে নতুন কমিটি। আর কাউন্সিলের মাধ্যমে মহাসচিব এবং স্থায়ী কমিটিসহ পুনর্গঠন করা হবে সব গুরুত্বপূর্ণ পদ।

নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, আগামী  ডিসেম্বরের মধ্যেই হবে সপ্তম জাতীয় কাউন্সিল। বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। সেসময় গঠিত হয়েছিল ৫০২ সদস্যের নির্বাহী কমিটি। এ ছাড়া ১৯ সদস্যের জাতীয় স্থায়ী কমিটি এবং চেয়ারম্যানের (তৎকালীন চেয়ারপারসন) ৮৫ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন হয়। পরে আর কাউন্সিল না হলেও গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার, নিষ্ক্রিয়তা কিংবা মৃত্যুর কারণে পূরণ করা হয় শূন্য হওয়া বেশ কিছু পদ। যদিও গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিল হওয়ার কথা প্রতি তিন বছর পর। কিন্তু নানান কারণে তা সম্ভব হয়নি।

সবশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। এখন নতুন কাউন্সিলের আগেই নতুন নেতৃত্ব আসবে তৃণমূল এবং অঙ্গসংগঠনগুলো। বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার অর্ধেকের বেশি এখন মেয়াদোত্তীর্ণ। অন্যদিকে, দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টিরই মেয়াদ শেষ। মেয়াদ আছে শুধু যুবদলের কেন্দ্রীয় কমিটির। তবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের শীর্ষ নেতারা এখন মন্ত্রী বা সংসদ সদস্য। তারা সরকারি কাজে ও জনপ্রতিনিধি হিসেবে ব্যস্ত থাকায় আশানুরূপ সময় দিতে পারছেন না সংগঠনে। যে কারণে ব্যাহত হচ্ছে তৃণমূলের ধারাবাহিকতা। তাই খোঁজা হচ্ছে রাজপথের পরীক্ষিত ও অনুগত নেতাদের। এরই মধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান কমিটি পুনর্গঠনে দায়িত্বশীল নেতাদের নিয়ে কাজ করছেন বলে জানতে পেরেছে আগামীর সময়। আর নতুন কমিটির আভাস পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, জোর তদবির শুরু করেছেন পদপ্রত্যাশীরা।

একটু পেছনে ফিরে আওয়ামী লীগ আমলের দিকে তাকালে দেখা যাবে, টানা তিনবার ক্ষমতায় থাকা অবস্থায় দলকে একীভূত করে ফেলেছিল সরকারের সঙ্গে। ক্ষমতায় থাকা অবস্থায় সাংগঠনিক গতিশীলতার দিকে হাইকমান্ডের ছিল না তেমন কোনো মনোযোগ। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ অবস্থায় পড়ে থাকত বছরের পর বছর। একই পদে দীর্ঘদিন বাসা বেঁধেছিলেন দলটির নেতারা। ফলে আন্দোলন-সংগ্রামের সময় তথা দলের প্রয়োজনে নেতাকর্মীদের মাঠে পাওয়া যায়নি।

ক্ষমতাসীন বিএনপি এ পথে হাঁটতে চায় না। তারা সরকারকে আলাদা রাখতে চায় দল থেকে। দলকে সবসময় চাঙ্গা ও আন্দোলনের উপযোগী রাখাই যার মূল উদ্দেশ্য। বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেল, কাউন্সিল সামনে রেখে দলের অঙ্গসংগঠনগুলোতে মেয়াদোত্তীর্ণ কমিটি, শীর্ষ নেতাদের সরকারি দায়িত্বে ব্যস্ততা এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্বের স্থবিরতার কারণে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন নেতৃত্ব আনার জোর প্রস্তুতি চলছে বিএনপিতে। দল ও হাইকমান্ডের প্রতি অনুগত এবং রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের দিয়ে পরিকল্পনা করা হচ্ছে এসব কমিটি ঢেলে সাজানোর।

পুনর্গঠন সম্পর্কে কথা হয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সঙ্গে। আগামীর সময়কে তিনি বললেন, ‘দল ও অঙ্গসহযোগী সংগঠনের কমিটি গঠন-পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। এজন্য চেয়ারম্যান তারেক রহমান দায়িত্বশীল নেতাদের নিয়ে কাজ করছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই অঙ্গসংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম শুরু হবে।’

যুবদল : খোঁজ নিয়ে জানা গেল, যুবদলের নতুন কমিটিতে বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন (সংসদ সদস্য), সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি (দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) কামরুজ্জামান দুলাল সভাপতি পদপ্রার্থী। অন্যদিকে বর্তমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, মহানগর উত্তরের বর্তমান আহ্বায়ক শরিফ উদ্দীন জুয়েল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি তারেক উজ জামান, যুবদলের সাবেক (নীরব-টুকু কমিটি) সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রয়েল, সাবেক (টুকু-মুন্না কমিটি) কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু নতুন কমিটিতে হতে চান সাধারণ সম্পাদক।

অবশ্য তিন বছর মেয়াদী বিএনপির প্রধান এই অঙ্গ সংগঠনটির মেয়াদ এখনো শেষ হয়নি। তবে ২২ মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ হয়নি যুবদল। যদিও দলীয় ফোরামে সম্প্রতি ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হবে নাকি নতুন কমিটি গঠিত হবে, দলের হাইকমান্ডই নেবে সে সিদ্ধান্ত।

যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে যেতে চান শরিফ উদ্দীন জুয়েল। তার ভাষ্য, গত ১৭ বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ‘৩১৭টি মামলা খেয়েছি। তিনবার কারাবরণসহ টানা ৪২দিন ডিবি অফিসে গুম ছিলাম। আমি বিশ্বাস করি, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মূল্যায়ন করবেন।’

স্বেচ্ছাসেবক দল : তিন বছরমেয়াদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর। এরই মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সভাপতি এসএম জিলানী সংসদ সদস্য নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক রাজীব আহসান সংসদ সদস্য হওয়ার পাশাপাশি সরকারের মন্ত্রিসভায়ও স্থান পেয়েছেন। এ অবস্থায় সংগঠনটির নতুন কমিটির আলোচনা চলছে জোরেসোরে।

জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে সভাপতি হিসেবে সংগঠনের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি ফখরুল ইসলাম রবিনের নাম রয়েছে আলোচনায়। অন্যদিকে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী মুক্তার হোসেন, রফিকুল ইসলাম, ফয়েজ উল্লাহ ফয়েজ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ হোসেন, দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, সাবেক কেন্দ্রীয় কমিটির (বাবু-জুয়েল) প্রকাশনা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সাধারণ সম্পাদক হতে চান নতুন কমিটিতে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন এবং কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নাম আলোচিত হচ্ছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল— এই দুই সংগঠনেরই শীর্ষপদে।

জানতে চাইলে নতুন কমিটিতে সভাপতি প্রার্থী নাজমুল হাসান বললেন, ‘স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা আছে। আশা করি, বিএনপির কঠিনতম সময়ে হরতাল-অবরোধসহ আন্দোলন-সংগ্রামে যারা মৃত্যুভয়কে পিছনে ফেলে রাজপথে ভূমিকা রেখেছে, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যাদের নিবিড় যোগাযোগ রয়েছে, তাদের দিয়েই নতুন কমিটি গঠিত হবে।’

ছাত্রদল : ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয় ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি। এরই মধ্যে শেষ হয়েছে দুই বছর মেয়াদের ওই কমিটির মেয়াদ। যে কারণে জোরালো হয়েছে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবি।

সংগঠনটির দুই শীর্ষপদের আলোচনায় রয়েছে ২০০৮-০৯ সেশন থেকে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, সাফি ইসলাম, জাফর আহমেদের নাম। এ ছাড়া ২০০৯-১০ সেশন থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ফারুক আহমেদ, মোস্তাফিজ ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান ও শরীফ প্রধান শুভ; ২০১০-১১ সেশন থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক হতে চান।

শীর্ষ দুই পদের জন্য ২০১১-১২ সেশন থেকে সংগঠনের বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রনি, তারেক হাসান মামুন, ইব্রাহিম খলিল, রাজু আহমেদ, সাদ্দাম হোসেন এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নামও রয়েছে আলোচনায়। আরও জানা গেল, ২০১২-১৩ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সৈকত মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনও সংগঠনের শীর্ষপদ পেতে চালাচ্ছেন নানামুখী তৎপরতা।

ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া (সেশন ২০০৬-০৭) এবং সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুমও (সেশন ২০০৭-০৮) সংগঠনের নতুন কমিটির শীর্ষ দুই পদের আলোচনায় রয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (সেশন ২০১৫-১৬) আবিদুল ইসলাম খান আবিদও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। আবিদ ২০২৫ সালে হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছিলেন ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী।

ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে কথা হয় সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঙ্গে। তিনি আগামীর সময়কে বললেন, ‘সাংগঠনিক অভিভাবক হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উনি যখন চাইবেন তখন নতুন কমিটি হবে। তার আগ পর্যন্ত আমরাই দায়িত্ব পালন করব, এটাই গঠনতন্ত্রের নিয়ম।’

কৃষক দল : তিন বছর মেয়াদী কৃষক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে দেড় বছরেরও বেশি সময় আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে। বিএনপি সরকার গঠনের পর গত ৫ মে সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হয়েছেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন। অন্যদিকে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ত্রয়োদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্য। এ অবস্থায় জোরালো হয়েছে সংগঠনের নতুন কমিটির দাবি।

জানা গেছে, কৃষক দলের নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু এবং বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের নাম আলোচিত হচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক হতে চান সংগঠনের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি, কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও বিএনপির সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।





বিএনপিমন্ত্রীএমপিসংসদরাজনীতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ চূড়ান্ত, কে এই আইরিন

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ চূড়ান্ত, কে এই আইরিন

    ০৮ জুলাই ২০২৬, ০৮:১০

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৬

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    ঝড়ের পরে ফারিয়া

    ঝড়ের পরে ফারিয়া

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১২

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    ০৮ জুলাই ২০২৬, ০৭:৩১

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    ০৮ জুলাই ২০২৬, ০০:৫৮

    ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

    ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১১

    advertiseadvertise