শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

তারেক রহমান

অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ, দুর্নীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮
অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ, দুর্নীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি

সংগৃহীত ছবি

অতীতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে আগামী নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতে সরকারের দায়িত্ব পেলে দুর্নীতি নিয়ন্ত্রণে যতোটা কঠোর হওয়া দরকার ততোটাই কঠোর হবে বিএনপি। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার।

জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয়।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতি আপনাদের ভালোবাসা প্রকাশের দিন। আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারো আমি আপনাদের সমর্থন চাই। আমি দেশ এবং জনগণের জন্য আপনার এবং আপনার পরিবারের সদস্যের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই।

তিনি বলেন, আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। ১৩ তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। ১২ ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই তাহলে রাষ্ট্রীয় পরিচালনায় বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ ধারণ করার।

বিএনপির চেয়ারম্যান বলেন, মরহুমা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাফল্য যাত্রা অব্যাহত রাখতে আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে হাতে কলমে প্রস্তুতি নিয়েছি। ২০০১ সালে যখন আপনাদের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিল আমি তখন সরকারের অংশ হইনি। তবে বিএনপির একজন কর্মী হিসেবে সারাদেশে প্রতিটি জেলা উপজেলা গ্রাম নগর বন্দরে ঘুরেছি। আপনাদের স্থানীয় সমস্যাগুলো সম্ভাবনাগুলো জানা, বোঝার চেষ্টা করেছি। পরিস্থিতির কারণে বিদেশে থাকতে বাধ্য হলেও হৃদয় মন সত্তা জুড়েছিল বাংলাদেশ। বাংলাদেশের জনগণ। বিদেশ থেকে দেশে ফিরেও আমি আবারো এই স্বল্প সময় যতটুকু সম্ভব আপনাদের কাছে ছুটে গিয়েছি।

বিএনপিতারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
    শেয়ার করুন:
    Advertisement
    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    ০১ মে ২০২৬, ২৩:১০

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    ০২ মে ২০২৬, ০২:০১

    advertiseadvertise