Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১৯:২৮
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

ইয়াসির আরাফাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত। আজ শুক্রবার দুপুরে এনসিপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় এ তথ্য।

ইয়াসির আরাফাত গত ৯ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে ইতি টেনে এবছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাসখানেক আগে এনসিপিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা শুরু করেন তিনি। বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। একপর্যায়ে আওয়ামী লীগ সরকার সেটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে এনটিভিতে যোগ দেন তিনি। পরে ২০২২ সালে যোগ দেন সমকালে।


আরও পড়ুন

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, কে কোন দায়িত্বে

২৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য খাতের মতোই সংবাদমাধ্যমের পেশাদারত্ব এবং সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের আলোচনা জোরালো হয়। সেই পরিপ্রেক্ষিতে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে ইয়াসির গড়ে তোলেন বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। এনসিপিতে যোগদানের সময় সাংবাদিক সংগঠনটির আহ্বায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক বিষয়াবলি সংরক্ষণে কাজ করেছেন ইয়াসির আরাফাত। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান, কবিতার বিশাল আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। দেশের ১১টি জেলার ১০ হাজারের মতো গ্রাফিতির ছবি তুলে রাখা হয়েছে জুলাই মেমোরিজের ওয়েবসাইটে।

এনসিপিতে যোগদানের পর থেকেই দলের কেন্দ্রে মিডিয়া সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রাজনৈতিক প্রসারে কাজ করে আসছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্য রয়েছে তার।

এনসিপিআহ্বায়ক কমিটিমিডিয়া সম্পাদকইয়াসির আরাফাতরাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা