Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

৭ নভেম্বর না হলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতো : জনপ্রশাসন উপদেষ্টা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০০:০৮
শেয়ার করুন:
৭ নভেম্বর না হলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতো : জনপ্রশাসন উপদেষ্টা

সিপাহী-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো এবং রাষ্ট্রক্ষমতা একটি পুতুল সরকারের হাতে চলে যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাতী দলের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁক। এদিন সিপাহী ও জনতার সম্মিলিত ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায় রচিত হয়েছিল। আধিপত্যবাদের বিরুদ্ধে সেই প্রতিরোধ না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারত।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরকে যথাযথভাবে বুঝতে হলে ১৯৭৫ সালের আগের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হবে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং প্রশাসন ও সামরিক বাহিনীর অভ্যন্তরীণ টানাপোড়েনের বিষয়গুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

জবিউল্লাহ বলেন, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু স্বাধীনতার পর সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দূরদর্শিতা ও দক্ষতার অভাব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। এসব পরিস্থিতির ধারাবাহিকতায় ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তৈরি হয়।

তিনি বলেন, ইতিহাসের কোনো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। ৭ নভেম্বরের তাৎপর্য অনুধাবন করতে হলে এর আগের ঘটনাগুলোও জানতে হবে। ইতিহাসের কিছু অধ্যায় অস্বস্তিকর হলেও সেগুলো এড়িয়ে গেলে প্রকৃত ইতিহাস বোঝা সম্ভব নয়।


আরও পড়ুন

এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

১১ নভেম্বর ২০২৬

জাতীয়তাবাদী তাতী দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বাংলাদেশের নিজস্ব শিল্প, তাতশিল্প ও কুটিরশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। তার শাসনামলে ১৯৭৭ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ তাত বোর্ড প্রতিষ্ঠিত হয়। জাতীয়তাবাদী তাতী দলের সাংগঠনিক বিকাশের আগেই তাতশিল্পের উন্নয়নে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের কল্যাণে কাজ করেছেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

জাতীয়তাবাদী তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আমিনুল ইসলামসহ অনেকে।

জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা৭ নভেম্বরইসমাইল জবিউল্লাহজাতীয়তাবাদী তাতী দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা