Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জিয়াউর রহমানের মাজারে এনআইসিটিএফ নেতাদের শ্রদ্ধা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:১১
জিয়াউর রহমানের মাজারে এনআইসিটিএফ নেতাদের শ্রদ্ধা

ছবি: আগামীর সময়

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবারের এ কর্মসূচিতে তারা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ এবং দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনআইসিটিএফের উপদেষ্টা ও লেখক ড. মারুফ মল্লিক এবং সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি জান্নাতুল হক শাপলা ও হাসিবুর রশীদ, সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের রিয়েল, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান, গণমাধ্যমবিষয়ক সম্পাদক ইয়াসির ওয়ারদাদ তন্ময় এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. মোশারেফ হোসেন সিকদারসহ অন্য নেতারা।

গত ২১ অক্টোবর ফোরামটির ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি করে গঠিত এ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। উপদেষ্টাদের মধ্যে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক। কমিটিতে দেশে ও বিদেশে কর্মরত আইসিটি পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও তরুণ প্রযুক্তিবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ড. মারুফ মল্লিক জানিয়েছেন, দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা ফোরামের অন্যতম লক্ষ্য। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের আইসিটি রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনেও কাজ করতে চায় সংগঠনটি।

আরও পড়ুন

‘ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে’

২১ অক্টোবর ২০২৬

তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা, পেশাজীবীদের দক্ষতা বাড়ানো এবং প্রযুক্তি উদ্যোক্তা ও দক্ষ কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

এনআইসিটিএফ সভাপতি প্রকৌশলী রাফেল কবির জানিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আইসিটি খাতের পেশাজীবীদের সংগঠিত করা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে ফোরাম। দেশীয় প্রযুক্তিশিল্পকে শক্তিশালী করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উদ্ভাবনকে উৎসাহিত করাও সংগঠনটির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

ফোরামটি সফটওয়্যার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও অন্যান্য প্রযুক্তিভিত্তিক পণ্যের রপ্তানি বাড়াতে কাজ করতে চায়। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংগঠনটি।

তবে পাঁচ বছরের মধ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রবৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করা প্রয়োজন। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের উদ্যোগ জোরদার করার প্রত্যাশা করছে ফোরামটি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া