জয়ের খবর দিতে তারেক রহমানকে ফোন, অতঃপর ...
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিএনপির প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। বিজয়ের পর তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কল দিয়ে নিজের জয়ের খবর দেন।
ফোনকলে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জয়ের খবর দিলে ব্যবধানের বিষয়ে জানতে চান তারেক রহমান।
জবাবে সাবেক অ্যাটর্নি জেনারেল বলেন, ১ লাখ ১৬ হাজার বেশি ভোট পেয়েছি। আমি ১ লাখ ৭১ হাজার ভোট পেয়েছি, ওরা ৫৫ হাজার। এ সময় সাবেক অ্যাটর্নি জেনারেলকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।



