Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আইন আছে, কিন্তু সুবিধা পাননি প্রতিবন্ধীরা : রিজভী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৭:৫২
আইন আছে, কিন্তু সুবিধা পাননি প্রতিবন্ধীরা : রিজভী

ছবি: আগামীর সময়

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে দেশে আইন প্রণয়ন হলেও বাস্তবে তারা এখনো সেই আইনের সুফল থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা কাজে লাগাতে হলে তাদের জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত বি-স্ক্যান চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বললেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশে আইন হয়েছে, কিন্তু তারা এখনো সেই আইনের প্রকৃত সুবিধা পাননি। কবে আমরা এমন বাংলাদেশ দেখব, যেখানে ট্রেন, বাস, ব্যাংকসহ সব সেবাপ্রতিষ্ঠানে তারা প্রয়োজনীয় বিশেষ সুবিধা পাবেন? দেশের প্রায় ৪৬ লাখ প্রতিবন্ধী মানুষ শিক্ষা, কর্মসংস্থান ও নানা ক্ষেত্রে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সেই সুযোগ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।’

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিজভী, গণতন্ত্রের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তার শরীরের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগ্রাম ও প্রতিদিনের বাস্তবতা তিনি খুব কাছ থেকে উপলব্ধি করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত সমাজকর্মী চন্দনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বললেন, ‘চন্দন ভাই আমার বিশ্ববিদ্যালয়জীবনের সিনিয়র ও বন্ধু। যেদিন আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, সেদিন তার একটি সোয়েটার পরা ছিলাম। পরে তিনি কীভাবে দৃষ্টিশক্তি হারালেন, তা আমি জানি না।’

প্রতিবন্ধকতা মানুষের সক্ষমতার সীমা নির্ধারণ করে না উল্লেখ করে রিজভী বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের উদাহরণ দেন। তার ভাষ্য, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা বিশ্বে অসামান্য অবদান রেখে গেছেন। বাংলাদেশেও অনেক প্রতিবন্ধী ব্যক্তি শিক্ষকতা, ব্যাংকিংসহ বিভিন্ন পেশায় দক্ষতার পরিচয় দিচ্ছেন। প্রয়োজন তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা।

মরমি সাধক জালালউদ্দিন রুমির উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, ‘প্রতিটি মানুষের মধ্যেই ডানা আছে। জানতে হবে সেই ডানা কীভাবে মেলতে হয়।’ প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে তিনি বললেন, মেধা, যোগ্যতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তারাও বিশ্বজয়ের সক্ষমতা রাখেন।

অনুষ্ঠানে বি-স্ক্যান চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পান দৃষ্টিপ্রতিবন্ধী কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ রাসেল। প্রতিবন্ধী ১০ জন সমাজকর্মীর মধ্য থেকে ভোটের মাধ্যমে তাকে এ বছরের বিজয়ী নির্বাচিত করা হয়।

রুহুল কবির রিজভীরিজভীপ্রতিবন্ধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে