Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

৩ হাজার কর্মী নিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন ‘সেই’ ইসহাক সরকার

  • হচ্ছেন মহানগর দক্ষিণের আহ্বায়ক
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২০:৫২
৩ হাজার কর্মী নিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন ‘সেই’ ইসহাক সরকার

জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ছবি: সংগৃহীত

বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার তিনেক নেতাকর্মী নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় ইসহাককে বহিষ্কার করে বিএনপি।

এনসিপিতে যোগদানের বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন ইসহাক। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তার এই যোগদান অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন এনসিপির শীর্ষ নেতারা।

যোগদানের পর তাকে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক করা হবে বলে জানান ইসহাক সরকার।

নীতি-আদর্শ ভালো লাগা এবং জনগণের অধিকার আদায়ে সচেষ্ট থাকায় দলটিতে যোগদান করতে যাচ্ছেন উল্লেখ করে ইসহাক জানান, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এনসিপির বর্তমান নেতারা। অভ্যুত্থান না হলে আমরা মুক্তি পেতাম না। হয় কারাগারে থাকতে হতো, না হলে ফাঁসির কাষ্ঠে যেতে হতো। তাছাড়া জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য এনসিপির নেতারা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই আমি এই দলে যোগদান করছি।

জানা গেছে, ইসহাক সরকার ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হতে যাওয়ায় সরে দাঁড়াচ্ছেন বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।

ইসহাক সরকারএনসিপি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise