তারেক রহমানকে শুভেচ্ছা জানাল ছাত্রদল

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানান তারা।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির বলেন, আগামীকাল মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আজ তার গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রসমাজের অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা-আন্তরিক অভিনন্দন জানানো হয়।
নাছির উদ্দিন বলেন, দেশের গণতন্ত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেবে।















