Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

ব্যালট পেপার ছিনতাইয়ের ষড়যন্ত্র চলছে: আমান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
ব্যালট পেপার ছিনতাইয়ের ষড়যন্ত্র চলছে: আমান

সংগৃহীত ছবি

নির্বাচনের দিনে পরিকল্পিতভাবে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতা ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন অভিযোগ করেন।

বহিরাগতদের দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাইয়ের পরিকল্পনার খবর পাওয়ার কথা জানিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছি। নির্বাচন বানচালের উদ্দেশ্যে বোমা ও অস্ত্র মজুদ করা হচ্ছে, এমন অভিযোগে যৌথ বাহিনী সাভার ও কেরানীগঞ্জ এলাকায় কয়েকজনকে আটক করেছে যা গভীর ষড়যন্ত্রের প্রমাণ।

তিনি বলেন, একটি গোষ্ঠী পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে নির্বাচন বানচলের চেষ্টা করছে। তারা ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ করে এবং ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে নির্বাচন বানাচলের পাঁয়তারা করছে। তারা ব্যালট পেপার ভোট কেন্দ্রে নেওয়া পথে হামলা চালাতে পারে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রশাসনের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কোনো পক্ষের হয়ে কাজ করলে জনগণ তা মেনে নেবে না।

ভোটারদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, সব বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

বিএনপিসহিংসতাবাংলাদেশের রায়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise