শুরুতেই হোঁচট

ছবি: রয়টার্স
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি রাফিনিয়া। তার দল ব্রাজিলও পারেনি দাপট দেখাতে। পিছিয়ে পড়া দলকে ম্যাচে ফিরিয়েছেন ভিনিসিয়ুস। তার ওই একটি গোল বাদ দিলে গর্ব করার মতো কিছুই নেই সেলেসাওদের। তাই ম্যাচ শেষে রাজ্যের হতাশা নিয়ে মাঠেই বসে পড়েছেন রাফিনিয়া। ড্রয়ের ধাক্কাটা যেন হারের মতোই বিঁধেছে বুকে।


