শারীরিক সীমাবদ্ধতা তাদের আটকিয়ে রাখতে
পারেনি। নিজেদের দেশের সীমা অতিক্রম করে এখন বিশ্বমঞ্চে অংশগ্রহণ করবে বাংলাদেশের প্যারা
অ্যাথলেটরা। আগামী মাসে জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এ ইভেন্ট। তারই প্রস্তুতি
নিচ্ছেন এই অ্যাথলেটরা। তারা ১০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, হাই জাম্প, লং জাম্প ডিসকাস
থ্রো ইভেন্টে অংশ নেবেন। জাতীয় অ্যাথলেটিকস কোচ আল আমিনের তত্ত্বাবধানে গুলিস্তান জাতীয়
স্টেডিয়ামে তারা এখন অনুশীলন করছেন। ছবিগুলো শনিবার তোলা।