বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে পরিচিত নাম ফিডব্যাক। আনুষ্ঠানিক যাত্রার ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরের পথচলা শুরু করছে ব্যান্ডটি। এ উপলক্ষে ‘ফিডব্যাক: ফিফটি নট আউট’ শিরোনামে শুরু হচ্ছে সুবর্ণজয়ন্তীর আয়োজন। এক বছর ধরে গানে গানে এই উদযাপন চলবে, যার সমাপ্তি হবে ২০২৭ সালের অক্টোবরে। ফিডব্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার আয়োজিত হয় সংবাদ সম্মেলন। সেখানে সুবর্ণজয়ন্তীর আয়োজন ও ব্যান্ডটির দীর্ঘ সংগীতযাত্রা নিয়ে কথা বলেছেন সদস্যরা। পাঁচ দশকের কাছাকাছি সময়ে ফিডব্যাক বাংলা ব্যান্ড সংগীতের শ্রোতাদের কাছ...