অনূর্ধ্ব-২৩ কে হারাল অনূর্ধ্ব-১৯ দল
মোশারফ হোসেন

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিডি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল রুদ্ধশ্বাস জয় পায় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আবদুর রহিম হন ম্যাচসেরা। শেষ ওভারের নাটকীয়তায় ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই দুই দলকে উৎসাহ দিতে মাঠে আসেন মুশফিকুর রহিম। আজকের তোলা ছবি।
১

মাঠে ব্যাট করছেন অনূর্ধ্ব-২৩ দলের রিজান হোসেন।
২

বোলিংয়ের পর উইকেটের জন্য আবেদন করছেন অনূর্ধ্ব-১৯ দলের এক বোলার।
৩

রান নিচ্ছেন অনূর্ধ্ব-২৩ দলের দুই ব্যাটার।
৪

শেষ ওভারে প্রতিপক্ষ দলের আউট হওয়ার পর উল্লাস।
৫

দুই দলকে উৎসাহ দিতে মাঠে আসেন মুশফিকুর রহিম, সঙ্গে ছিলেন তামিম ইকবাল।
৬

অনূর্ধ্ব-২৩ দলকে শেষ ওভারে হারিয়ে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।
৭

অনূর্ধ্ব-১৯ দলের কোচ হান্নান সরকার।
৮








