পাখির হাটের গল্প
শামীম-উস-সালেহীন

ক্রেতাদের আকৃষ্ট করতে হাতে ম্যাকাও পাখি নিয়ে দাঁড়িয়ে এক বিক্রেতা
রাজধানীর মিরপুর ১ নম্বরের শাহ আলী মার্কেটসংলগ্ন এলাকায় প্রতি শুক্রবার বসে নানা জাতের পাখির হাট। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই হাটে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন পাখিপ্রেমী ও ক্রেতারা। খাঁচায় খাঁচায় শোভা পায় নানা রঙের ও প্রজাতির পাখি। কেউ পছন্দের পাখি কিনতে আসেন, কেউবা নিজের পোষা পাখি বিক্রির জন্য নিয়ে আসেন হাটে। পাখির ডাক, ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি আর মানুষের আনাগোনায় ছুটির দিনে জমে ওঠে এই হাট।
১

মাটির হাঁড়িতে করে বিক্রির জন্য আনা হয়েছে পাখি
২

বিক্রির জন্য রাখা হয়েছে রেনবো লরিকেট পাখি
৩

পোষা পাখির সঙ্গে খুনসুটিতে মেতেছেন মালিক
৪

পাখির হাটে ক্রেতা-বিক্রেতার মধ্যে চলছে দর-কষাকষি।
৫

সিরিঞ্জের সাহায্যে পাখির বাচ্চাকে খাওয়ানো হচ্ছে খাবার
৬

পাখির বাচ্চার ভিডিও ধারণ করছেন এক ব্যক্তি
৭

পাখিকে খাওয়ানো হচ্ছে আপেল
৮

খাঁচায় রাখা পাখি দেখছেন এক ক্রেতা
৯

পাখির হাটে ক্রেতার ভিড়
১০

পাখির জন্য বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায় এই হাটে
১১

নিজের পোষা পাখি নিয়ে হাটে এসেছে এক কিশোর
১২




