ঢেউয়ের সঙ্গে ছুটে চলা
সাজ্জাদ হোসেন

ঢেউ, বালু আর নোনা বাতাসের টানে প্রতিদিনই কক্সবাজার সৈকতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। কেউ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেন, কেউ ঢেউয়ের সঙ্গে খেলেন, আবার কেউ ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান।
সৈকতে পর্যটকদের উচ্ছ্বাসের পাশাপাশি দেখা যায় সার্ফিংয়ের রোমাঞ্চ। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের পদচারণে মুখর থাকে সৈকত। তবে উত্তাল সমুদ্রে রয়েছে ঝুঁকিও। পর্যটকদের নিরাপত্তায় তাই দায়িত্ব পালন করেন লাইফ গার্ডরা।
দিনের আলো বদলে যায়, ঢেউ আসে-যায়, কিন্তু সমুদ্রের প্রতি মানুষের আকর্ষণ কমে না। কক্সবাজার সৈকত হয়ে ওঠে আনন্দ, রোমাঞ্চ ও স্মৃতির এক অনন্য ঠিকানা।
১

দূর থেকে আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের ঢেউ। সমুদ্রের বিশালতার সামনে সৈকতের মানুষগুলো যেন ক্ষুদ্র বিন্দু।
২

ঢেউয়ের সঙ্গে খেলায় মেতে উঠেছেন পর্যটকরা। সমুদ্রের পানিতে দলবেঁধে উপভোগ করছেন আনন্দের সময়।
৩

উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সার্ফিং করছেন এক সার্ফার।
৪

সমুদ্রের পাড়ে এক নারী। বিশাল সমুদ্রের সামনে তার একাকী উপস্থিতি তৈরি করেছে অন্যরকম এক দৃশ্য।
৫

কক্সবাজার সৈকতে ঘোড়ায় চড়ে ঘুরছেন পর্যটকরা। ভ্রমণের আনন্দে যুক্ত হয়েছে ঘোড়সওয়ারির অভিজ্ঞতা।
৬

ঢেউয়ের সঙ্গে খেলায় ব্যস্ত পর্যটকরা। কেউ পানিতে, কেউ তীরে দাঁড়িয়ে উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য।
৭

সমুদ্রের পানিতে একসঙ্গে নেমেছেন অনেক পর্যটক। উত্তাল ঢেউয়ের মধ্যেও চলছে আনন্দ ও উচ্ছ্বাস।
৮








