Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

কারসাজি চক্রের শিকল ভাঙবে কে

agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:০২
কারসাজি চক্রের শিকল ভাঙবে কে

গ্রাফিকস: আগামীর সময়

দেশের শেয়ারবাজার বহুবার কারসাজির শিকার হয়েছে। গুজব ছড়িয়ে, সমন্বিত লেনদেনের মাধ্যমে বা কৃত্রিম চাহিদা সৃষ্টি করে কিছু গোষ্ঠী অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে। পরে তারা উচ্চ দামে শেয়ার বিক্রি করে বাজার থেকে সরে যায়, আর ক্ষতির বোঝা বহন করতে হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের। এ ধরনের কর্মকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই নয়, বাজারের প্রতি মানুষের আস্থার পারদও হয় নিম্নগামী। গতকাল মঙ্গলবার ‘আগামীর সময়’-এ ‘উত্থান বাজারে সক্রিয় কারসাজি চক্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় ৪২৫ পয়েন্ট বা ৮ শতাংশ বেড়েছে। বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির পাশাপাশি ব্যবসায়িক লোকসানে থাকা কোম্পানির শেয়ারদরও অস্বাভাবিক হারে বাড়ছে। এ প্রবণতা সন্দেহজনক হিসেবেই পর্যবেক্ষকরা দেখছেন।

দীর্ঘ মন্দার পর দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন বৃদ্ধি এবং বাজারে আস্থার আংশিক প্রত্যাবর্তন অর্থনীতির জন্য একটি শুভ লক্ষণ। একটু ভালোর দিকে এগিয়ে যাওয়ার এই আশাব্যঞ্জক পরিস্থিতির মধ্যেই যদি একটি অসাধু চক্র কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো-কমানোর মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করে তোলে, তাহলে সেই অর্জন মুহূর্তেই ভেস্তে যেতে পারে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখনই কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি।

বর্তমান ঊর্ধ্বমুখী বাজারে যদি আবারও একই চিত্র দেখা দেয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। বাজারের স্বাভাবিক গতি কাজে লাগিয়ে কারসাজিকারীরা যদি সক্রিয় হয়ে ওঠে, তাহলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর নীরব থাকার সুযোগ নেই। কারা অস্বাভাবিক লেনদেন করছে, কোন শেয়ারের মূল্য অযৌক্তিকভাবে বাড়ছে এবং এর পেছনে কারা জড়িত— এসব শনাক্ত করার জন্য আধুনিক নজরদারি ব্যবস্থা কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এ কথাও মনে রাখতে হবে, অতীতে আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার কারণে কারসাজির অনেক রাঘববোয়াল পার পেয়ে গেছে। এখন তাদের শিকল ভাঙার সময় এসেছে। অপরাধ করেও তারা অতীতে সমাজে বুক ফুলিয়ে বেড়িয়েছে। ব্যক্তি বা গোষ্ঠীর কারণে অনেকে নিঃস্ব হয়ে পথে দাাঁড়ানোর সেই অশ্রুসজল দৃশ্য দেশবাসীর মন থেকে মুছে যায়নি। আর মর্মস্পর্শী আত্মহননের কথা উল্লেখ করে পাঠকের হৃদয় ভারী করা থেকে বিরত থাকাই ভালো। অতীতের এমন নেতিবাচক কর্মকাণ্ড ফিরে না আসুক— এটাই শুভবুদ্ধিসম্পন্ন মানুষের চাওয়া।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দায়িত্ব কেবল অনিয়মের পর তদন্ত করা নয়; বরং আগেভাগেই কারসাজি প্রতিরোধ করা। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত, দৃশ্যমান শাস্তি এবং অবৈধভাবে অর্জিত অর্থ বাজেয়াপ্ত করার মতো কঠোর ব্যবস্থা নিশ্চিত না হলে একই অপরাধ বারবার ফিরে আসবে।

পাশাপাশি বিনিয়োগকারীদেরও সচেতন হতে হবে। গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর তথ্য কিংবা তথাকথিত ‘নিশ্চিত লাভের’ প্রলোভনে বিনিয়োগ না করে কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। সচেতন বিনিয়োগকারীই একটি সুস্থ ও স্থিতিশীল বাজারের অন্যতম ভিত্তি।

শেয়ারবাজার কোনো জুয়ার আসর নয়; এটি দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। তাই বাজারে বর্তমান ইতিবাচক ধারা যেন কারসাজিকারীদের হাতে জিম্মি না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বচ্ছতা, জবাবদিহি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

 

কারসাজিশিকারশেয়ারবাজারশিকলসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise