বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্লেষণ

‘জঙ্গি তৎপরতা’ হঠাৎ কেন আলোচনায়?

বিবিসি বাংলাপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৮
‘জঙ্গি তৎপরতা’ হঠাৎ কেন আলোচনায়?

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ‘কোনো জঙ্গি তৎপরতা নেই’ বলে জানালেও উপদেষ্টা বলেছেন ‘দেশে জঙ্গি রয়েছে’। ছবি : সংগৃহীত

বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা পরস্পরবিরোধী বক্তব্য দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কিছু পদক্ষেপে ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে।

কয়েকদিন আগেই পুলিশ সদর দপ্তর এই ইস্যুতে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল, ফলে দেশের প্রধান বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে পৃথক দুই অনুষ্ঠানে এই ইস্যুতে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ‘কোনো জঙ্গি তৎপরতা নেই’ বলে জানালেও উপদেষ্টা বলেছেন ‘দেশে জঙ্গি রয়েছে’। তবে সরকার তা ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনার চেষ্টা করছে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন, কারা কর্তৃপক্ষের হিসেবেই এই সংখ্যা তিন শতাধিক।

নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ‘জঙ্গি’ ইস্যুটি শুধু সামনেই আসেনি, বরং সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া বিভাগের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বলেছেন, এ ধরনের তৎপরতার বিষয়গুলো সামনে এলেও এখনই বড় কোনো হামলার আশঙ্কা তারা দেখছেন না।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে জঙ্গিবাদী বিভিন্ন সংগঠনের তৎপরতা অনেক বছর আগে থেকেই ছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেটি আরো বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। তাদের অনেকেই জেল থেকে মুক্তিও পেয়েছে।

জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেন মানবাধিকার কর্মী নুর খান লিটন। তিনি বলেছেন, উগ্রবাদ কিংবা জঙ্গিবাদের মধ্যে শব্দগত পার্থক্য থাকলেও মূল বিষয় একই। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন তারা আর্ন্তজাতিকসহ নানা কারণে সতর্কতার সঙ্গে এসব শব্দ ব্যবহার করেন।

কেউ কেউ আবার এটিও মনে করছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানিসহ বেশ কিছু সংকট সামনে আসছে। সেখান থেকে আলোচনা সরাতেই এই ইস্যুটিকে সামনে আনার চেষ্টা করছে।

হঠাৎ যেভাবে আলোচনায় জঙ্গি ইস্যু
বৃহস্পতিবার বাংলাদেশের পুলিশ সদর দপ্তর একটি চিঠি নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়। উগ্রবাদীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেও সতর্কবার্তা দেওয়া হয়।

‘জরুরি/গোপনীয়’ উল্লেখ করা ওই চিঠিটি বৃহস্পতিবার র‍্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছিল।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি গ্রেপ্তার করা নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত দুজন সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় (জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ/সেনাবাহিনীর সদস্য অথবা স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্রগুলো, শাহবাগ চত্বর) বোমা বিস্ফোরণ এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মে জানা যায়।’

এতে আরও বলা হয়, ‘এ লক্ষ্যে তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায়, বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ ছাড়াও নজরদারি বৃদ্ধিসহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

পরে শনিবার একটি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টি নিয়ে কাজ করছে।

পরে গত রবিবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসির একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, গত দুই মাসে একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত অন্তত পাঁচজনকে আটক করেছেন তারা, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল।

সিটিটিসির দাবি, এদের একজনের সঙ্গে চাকরিচ্যুত দুজন সেনাসদস্যের যোগাযোগের তথ্য পেয়েছেন তারা। তবে ওই দুজনকে চিহ্নিত করে এখনো আটক করা যায়নি বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের ওই চিঠিটি সামনে আসার পরই নতুন সরকারের আমলে প্রথমবারের মতো হঠাৎই জঙ্গি তৎপরতার বিষয়টি নিয়ে নানা আলোচনা ও কিছুটা আতঙ্কও ছড়িয়েছে।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বলেছেন, বিশৃঙ্খল পরিস্থিতি বা তৎপরতা আছে সেটাও যেমন সত্য, তবে এখনই বড় কোনো তৎপরতা বা হামলা হতে পার— সেটি আমরা মনে করছি না।

‘অন্তর্বর্তী সময়ে তারা স্বাধীনতা ভোগ করেছেন’
২০০৯-২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে নানা ধরনের জঙ্গি তৎপরতার বিষয়গুলো সামনে এসেছিল। এর আগে বিএনপি সরকারের আমলেও সিরিজ বোমা হামলাসহ জঙ্গি সংগঠনগুলোর নানা কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে গুলশানের হলি আর্টিজান ছিল অন্যতম বড় ঘটনা। ওই ঘটনার পর জঙ্গিবাদ দমনে সরকারের নানা তৎপরতা ও বেশ কিছু অভিযান লক্ষ্য করা গিয়েছিল।

৫ অগাস্টের পটপরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন।

গবেষকরা বলছেন, আওয়ামী লীগ কিংবা এর আগের বিএনপির সরকার সব আমলেই বাংলাদেশে জঙ্গিবাদী সংগঠনগুলোর তৎপরতা ছিল। কিন্তু ২০২৪ এর ৫ অগাস্ট পরবর্তী সময়ে এই সংগঠনগুলোর তৎপরতা ভিন্নভাবে সামনে এসেছে।

গবেষক ও মানবাধিকারকর্মী নুর খান লিটন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় জঙ্গিরা একধরনের স্বাধীনতা ভোগ করেছেন, স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। অনেক জায়গায় বিক্ষোভ ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সেখানে তারা কলেমা লেখা কালো পতাকা ব্যবহারও করেছেন। আইডেন্টিটি প্রকাশ করার চেষ্টা করেছেন।

এ সময় এই ধরনের উগ্র ধর্মীয় গোষ্ঠী তাদের তৎপরতা অনেকটা শক্ত একটা অবস্থায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন লিটন।

যে কারণে এই গবেষক মনে করেন, বর্তমানে পুলিশের পক্ষ থেকে জঙ্গি হামলা নিয়ে নিয়ে সতর্ক করা হয়েছে সেটি অমূলক নয়। তার মতে, যেকোনো সময় এ ধরনের সন্ত্রাসী হামলা বা এ-জাতীয় কর্মকাণ্ড পরিচালিত হতে পারে।

যদিও এটি নিয়ে কিছুটা ভিন্নমত আছে দেশের নিরাপত্তা বিশ্লেষকদের। তাদের কেউ কেউ মনে করেন, দেশে জঙ্গিবাদী কার্যক্রম বা তৎপরতা যে পরিমাণ রয়েছে তার চেয়ে আলোচনায় আসছে অনেক বেশি।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেছেন, এটা হচ্ছে দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার জন্য, এটা একটা ফোকাস। একটা বার্নিং ইস্যুকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আরেকটা নন-বার্নিং ইস্যুকে সামনে নিয়ে আসা হয়। এবারো মনে হয় তাই হচ্ছে।

‘জঙ্গি আছে, নাকি নাই’ এ নিয়ে বিতর্ক কেন?

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল জঙ্গি কার্যক্রম নিয়ে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের দেশে এ রকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট (উগ্রবাদী) গ্রুপ পৃথিবীর সব দেশেই অ্যাকটিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, মৌলবাদী কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলোতে আমরা ইউজড টু।

সাংবাদিকের ওই প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেছেন, আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলে। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। বর্তমানে বাংলাদেশে এগুলোর এক্সিসটেন্স নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি ইস্যুতে এ ধরনের বক্তব্য দিলেও একই দিনে ভিন্ন কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার তিনি সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। সে সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখেছি, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন সময়ে বলেছেন দেশে প্রকৃত অর্থে জঙ্গি নেই। এখন প্রশ্ন হলো, সরকার কি সত্যিই মনে করে দেশে জঙ্গি তৎপরতা নেই? সরকারের কাছে কতখানি তথ্য আছে?

এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেছেন, প্রথম কথা হচ্ছে, সরকারের কাছে কতখানি তথ্য আছে, এটা বলা যাবে না। এটা একটা সেনসিটিভ (সংবেদনশীল) তথ্য, এ তথ্য গোপন থাকবে। কিন্তু সেটুকু তথ্য সরকার জানিয়েছে, এটা ফ্যাক্ট। বাংলাদেশে জঙ্গি আছে।

সেখানে তিনি আরও বলেছেন, বাংলাদেশে একটা পর্যায়ে মিলিট্যান্সি-জঙ্গিবাদ ছিল, আছে। সেটাকে আমরা আসলে কমব্যাট (মোকাবিলা) করতে চাই।

জঙ্গিবাদ বা জঙ্গি কার্যক্রম যে আছে সেটি জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। একাধিক পুলিশ কর্মকর্তা জঙ্গি নেটওয়ার্ক ও তৎপরতা নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে এই ইস্যুতে সরকারের দুজন মন্ত্রী-উপদেষ্টা আলাদা বক্তব্য দেওয়ায় তারা এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ আর উগ্রবাদ দুটি শব্দে খুব বেশি পার্থক্য নেই। শুধু শব্দগত পার্থক্য যা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা সতর্কভাবে এটি ব্যবহার করেন।

নুর খান লিটন বলেছেন, কেউ কেউ সরকারে থাকার কারণে অতি সতর্কতামূলক শব্দ চয়ন করার চেষ্টা করেন। এখন কেউ জঙ্গি বলছেন কেউ বলছেন উগ্র গোষ্ঠী। শব্দগত পার্থক্য থাকলেও মূল জায়গায় পার্থক্য নেই, সবাই সন্ত্রাসী।

পুলিশস্বরাষ্ট্রমন্ত্রীজঙ্গি
    শেয়ার করুন:
    Advertisement
    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    advertiseadvertise