Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

মেসি ম্যাজিক ও ম্যারাডোনার উত্তরাধিকার

  • বাংলাদেশের নীল-সাদা উন্মাদনার গল্প
মুহিব আল হাসান
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৮:২৫
মেসি ম্যাজিক ও ম্যারাডোনার উত্তরাধিকার

মুহিব আল হাসান

ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, উৎসব এবং অনেকের কাছে পরিচয়ের অংশ। আর এই আবেগের সবচেয়ে বড় প্রকাশ দেখা যায় যখন বিশ্বকাপ আসে এবং দেশের আকাশ-বাতাস ছেয়ে যায় নীল-সাদা পতাকায়। হাজার মাইল দূরের একটি দেশের প্রতি বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসার পেছনে রয়েছে ইতিহাস, স্মৃতি, কিংবদন্তি এবং এক জাদুকরের গল্প— যার নাম লিওনেল মেসি, আর যার ভিত্তি নির্মাণ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা।

বাংলাদেশে আর্জেন্টিনা-প্রেমের শুরুটা মূলত ১৯৮৬ সালের বিশ্বকাপ থেকে। সেসময় দেশের ঘরে ঘরে টেলিভিশনের প্রসার বাড়ছিল এবং মানুষ প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ কাছ থেকে উপভোগ করার সুযোগ পায়। সেই বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা ছিলেন যেন এক বিস্ময়কর শিল্পী। ইংল্যান্ডের বিপক্ষে তার দুটি গোল— একটি বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ এবং অন্যটি ইতিহাসের অন্যতম সেরা একক প্রচেষ্টার গোল বিশ্ব ফুটবলকে স্তম্ভিত করেছিল। বাংলাদেশের দর্শকদের কাছেও ম্যারাডোনা হয়ে উঠেছিলেন এক অবিস্মরণীয় নায়ক।

আর্জেন্টিনা সমর্থকদের মনে চির স্মরণীয় হয়ে থাকবেন ম্যারাডোনা- সংগৃহীতম্যারাডোনা ছিলেন বিদ্রোহের প্রতীক, অসম্ভবকে সম্ভব করার প্রতীক। তার মধ্যে মানুষ দেখেছিল আত্মবিশ্বাস, সাহস এবং প্রতিকূলতাকে জয় করার এক অদম্য মানসিকতা। সেই মুগ্ধতা থেকেই বাংলাদেশের বহু পরিবারে আর্জেন্টিনার প্রতি সমর্থনের সূচনা হয়, যা পরবর্তী সময়ে প্রজন্ম থেকে প্রজন্মে উত্তরাধিকার হিসেবে প্রবাহিত হয়েছে।

সময়ের পরিক্রমায় ম্যারাডোনা বিদায় নিয়েছেন, কিন্তু আর্জেন্টিনা-প্রেমের আগুন নিভে যায়নি। বরং সেই আবেগকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। তাকে অনেকে ফুটবলের কবি, আবার অনেকে জাদুকর বলে অভিহিত করেন। তার পায়ের জাদু, ক্ষিপ্র ড্রিবলিং, নিখুঁত পাস, বল নিয়ন্ত্রণের অসাধারণ ক্ষমতা এবং মাঠে অবিশ্বাস্য সৃজনশীলতা কোটি মানুষের হৃদয় জয় করেছে।

তবে মেসির জনপ্রিয়তার কারণ শুধু তার ফুটবল প্রতিভা নয়। দীর্ঘ ব্যর্থতা, সমালোচনা এবং হতাশার মধ্যেও তিনি কখনো হাল ছাড়েননি। বহুবার জাতীয় দলের হয়ে বড় শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন, অবসরের ঘোষণা দিয়ে আবার ফিরে এসেছেন এবং শেষ পর্যন্ত নিজের অধ্যবসায় ও নেতৃত্বের মাধ্যমে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পড়িয়েছেন। তার এই সংগ্রাম বাংলাদেশের তরুণ প্রজন্মকে শিখিয়েছে— প্রতিভার পাশাপাশি ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি।

মেসি ভক্তদের কাছে স্বপ্নের মতো ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ- সংগৃহীতবাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার আরেকটি অনন্য দিক হলো এর সামাজিক ও সাংস্কৃতিক রূপ। বিশ্বকাপ এলেই শহর থেকে গ্রাম, অলিগলি থেকে মহাসড়ক— সবখানে নীল-সাদা পতাকার বন্যা বয়ে যায়। ছাদে উড়ে বিশাল আর্জেন্টিনার পতাকা, রাতভর খেলা দেখা, বন্ধুদের সঙ্গে খেলার বিশ্লেষণ, বিজয় মিছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসব— সব মিলিয়ে পুরো দেশ যেন এক অন্যরকম আবহে ডুবে যায়।

বিশ্বের অনেক দেশই অবাক হয়ে দেখে, কীভাবে দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ আর্জেন্টিনাকে এত গভীরভাবে ভালোবাসতে পারে। বাস্তবতা হলো, এই ভালোবাসা কোনো সাময়িক উন্মাদনা নয়। এটি স্মৃতির, অনুভূতির এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা এক সাংস্কৃতিক বন্ধন। বাবা ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন, আর তার সন্তান মেসির জাদু দেখে সেই ভালোবাসাকে আরও দৃঢ় করেছে।

বাংলাদেশ কখনো ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলেনি। কিন্তু বিশ্বকাপ এলে এ দেশের কোটি মানুষ হৃদয়ে ধারণ করে ফুটবলের আনন্দ, বেদনা এবং স্বপ্নকে। সেই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল রঙ হয়ে উঠেছে আকাশি-সাদা। তাই আর্জেন্টিনা বাংলাদেশের কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি আবেগের নাম, স্মৃতির নাম এবং প্রজন্মান্তরে বয়ে চলা এক অনন্য ভালোবাসার নাম।

ম্যারাডোনার হাত ধরে যে সম্পর্কের শুরু, মেসির জাদু তাকে পূর্ণতা দিয়েছে। আর সেই কারণেই বাংলাদেশের মানুষের হৃদয়ে আর্জেন্টিনা শুধু একটি দেশের নাম নয়, বরং এক অমলিন অনুভূতি— যার রঙ নীল-সাদা, আর যার ভাষা নিখাদ ফুটবল প্রেম।

লেখক: গবেষক ও অ্যাক্টিভিস্ট

ম্যারাডোনামেসিআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি