মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের ঈদ পুনর্মিলনী
পর্তুগাল প্রতিনিধি

ছবিঃ আগামীর সময়
মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) লিসবনের হ্যালো পার্কে পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার প্রবাসীরা স্বপরিবারে অংশগ্রহণ করেন এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ।
প্রবাসের ঈদ আনন্দ উপভোগ করতে ফ্যামিলি নিয়ে দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। অনুষ্ঠান শুরু হয় কেক কেটে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ। প্রধান অতিথি হিসেবে ছিলেন রানা তসলিম উদ্দিন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রনি হোসাইন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহমেদ, সহসভাপতি আমিরুল ইসলাম নয়নসহ মুন্সীগঞ্জের শতাধিক পরিবারের সদস্যরা।

