Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৩:৪২
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সাউথ ফ্লোরিডা টাম্পার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

ভেরিফায়েড ফেসবুক পোস্টে গোলাম মোর্তোজা লিখেছেন, ‘মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি জানিয়েছেন, মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

জামিল লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দু-এক দিন সময় লাগতে পারে বলে জানান গোলাম মোর্তোজা।

১৬ এপ্রিল থেকে নিখোঁজ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল ও বৃষ্টি। তাদের সন্ধান না পেয়ে ১৭ এপ্রিল কর্তৃপক্ষকে বিষয়টি জানান এক পারিবারিক বন্ধু। পরে দুটি পৃথক নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু করে কাউন্টি শেরিফ।

পরে স্থানীয় সময় গত শুক্রবার সকালে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় পাওয়া যায় নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ। আর শনিবার সকালে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

এদিকে, লিমন ও বৃষ্টির সন্দেহভাজন খুনিকে জামিন দেননি দেশটির একটি আদালত। এ সময় আদালত গ্রেপ্তার হিশাম সালেহ আবুঘরবেহরকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।

মঙ্গলবার হিলসবরো কাউন্টি আদালতের বিচারক লোগান মারফি এ নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় টাম্পা বে ২৮-এর প্রতিনিধি জাডা উইলিয়ামস। শুনানি চলার সময় তিনি আদালতে সরাসরি উপস্থিত ছিলেন।

জাডা উইলিয়ামস জানিয়েছেন, মঙ্গলবারের সংক্ষিপ্ত শুনানিতে বিচারক ভুক্তভোগীকে সাক্ষী বা নিজ পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে হওয়া এ শুনানির সময় আবুঘরবেহ আদালতকক্ষে উপস্থিত ছিলেন না। তবে প্রসিকিউটররা আবুঘরবেহর সর্বোচ্চ শাস্তি চাইবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আদালতের তথ্য অনুযায়ী, আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) দুটি হত্যা, অস্ত্র রাখার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রনিহত শিক্ষার্থী লিমন ও বৃষ্টিমরদেহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!