Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

পর্তুগালের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঐতিহ্য ও রন্ধনশিল্পের বর্ণাঢ্য উপস্থাপনা

পর্তুগাল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২১:২৪
শেয়ার করুন:
পর্তুগালের বিশ্ববিদ্যালয়ে  বাংলাদেশের ঐতিহ্য ও রন্ধনশিল্পের বর্ণাঢ্য উপস্থাপনা

সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন, নিজ দেশের ঐতিহ্য তুলে ধরা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব দৃঢ় করার লক্ষ্যে পর্তুগালের লিসবনে অবস্থিত 'আইএসসিটিই– ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন'-এ গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘গ্লোবাল ভিলেজ’।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৩৫টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নিজ দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন।

উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে সাজানো স্টলটি ছিল দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে এতে অংশগ্রহণ করেন হাফসা মনি, ইশরাত সাদাফ, অপরাজিতা মিত্র, আতিকুল হক এবং তৌফিক আহমেদ।

বাংলাদেশের সমৃদ্ধ রন্ধনশিল্প ও আতিথেয়তার ঐতিহ্য তুলে ধরতে স্টলে পরিবেশন করা হয় দেশীয় বাহারি খাবার। মূল খাবারের তালিকায় ছিল ভাত, মাছ, বেগুন ভাজা এবং হরেক রকমের ভর্তা।

পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড ঝালমুড়ি, চটপটি ও আলু ঘুগনি। মিষ্টান্ন হিসেবে ছিল রসমালাই, কালোজাম, রসগোল্লা ও সেমাই।


খাবারের পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আনন্দঘন সংগীত পরিবেশনা। অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা একে অপরের দেশের স্টল ঘুরে দেখেন এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর ‘গ্লোবাল ভিলেজ’-এর আয়োজন করে এবং ভোটের মাধ্যমে ‘সেরা প্রতিনিধিত্বকারী দেশ’ ঘোষণা করে। গত বছরের সেরা স্থান অর্জন করেছিল বাংলাদেশ। গত বছরের অংশগ্রহণকারী বাংলাদেশী শিক্ষার্থী ঐশী দাস বলেন, “আমরা গত বছর সেরা প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে ঘোষিত হয়েছিলাম। এ বছর সেটি না হলেও এবারের নতুন শিক্ষার্থীরা দারুণভাবে অংশগ্রহণ করেছে এবং সবার প্রশংসা পেয়েছে।”

এবারের অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, শুধু খাবার পরিবেশন নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিজস্ব পরিচয়, সংস্কৃতি এবং আতিথেয়তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

পর্তুগাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের