Agamir Somoy E-Paper
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় প্রবাস

বুসানে বৃষ্টিভেজা ঈদে চার জামায়াত, স্থায়ী মসজিদের সংকট

আসিফ খান, বুসান, দক্ষিণ কোরিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২০:২৭
বুসানে বৃষ্টিভেজা ঈদে চার জামায়াত, স্থায়ী মসজিদের সংকট

ছবি: আগামীর সময়

দক্ষিণ কোরিয়ার বুসান শহরের নামগু দেংদং এলাকায় অবস্থিত আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ চারটি পৃথক জামায়াতে সম্পন্ন হয়েছে। ভারী বৃষ্টি ও স্থান সংকটের কারণে একসঙ্গে বড় জামায়াত আয়োজন সম্ভব না হওয়ায় সকাল ৬টা ৩০ মিনিট, ৭টা ১৫ মিনিট, ৮টা এবং ৮টা ৩০ মিনিটে পৃথকভাবে ঈদের নামাজ আদায় করা হয়।

মসজিদ কমিটির প্রতিনিধি শাহাদাত হোসাইন জানিয়েছেন, বুসান অঞ্চলে বাংলাদেশ, পাকিস্তান, উজবেকিস্তান, আফ্রিকা ও আরব বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও প্রবাসী মিলিয়ে দুই হাজারেরও বেশি মুসলিম বসবাস করেন। কিয়াংসাং, তংমিয়ং, দংইউ, পুকিয়ং ও পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে এখানে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

তিনি জানান, বৃষ্টির কারণে খোলা জায়গায় নামাজ আদায়ের সুযোগ না থাকায় ভেতরের সীমিত স্থানে চার দফায় জামায়াত আয়োজন করতে হয়। অনেক মুসল্লি সারারাত পার্ট-টাইম কাজ শেষে স্বল্প বিশ্রাম নিয়ে কিংবা ব্যস্ত ল্যাব শিডিউল সামলিয়ে নামাজে অংশ নেন।

অংশগ্রহণকারীদের অধিকাংশই ভাষা কোর্স, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী। দং ইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রইস জানালেন, সকালে ল্যাবের শিডিউল খালি থাকায় তিনি সহজে নামাজে অংশ নিতে পেরেছেন। তিনি আরও জানান, দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা ও কুশল বিনিময় করতে পেরে ভালো লেগেছে।

কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয় জানান, রাতের ল্যাব শেষ করে দেরিতে ঘুমাতে যাওয়ায় প্রথম জামায়াত মিস করলেও পরের জামায়াতে নামাজ আদায় করতে পেরেছেন।

নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে বুসানের মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের স্থান সংকটের বিষয়টি তুলে ধরা হয়।

শাহাদাত হোসাইন উল্লেখ করেন, প্রতিবছরই মুসল্লির সংখ্যা বাড়ছে, কিন্তু আল আকসা মসজিদের বর্তমান স্থান প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শুধু ঈদের নামাজ নয়, নিয়মিত জুমার নামাজেও স্থান সংকুলান করতে হিমশিম খেতে হয়।

তিনি আরও জানান, শহরের কেন্দ্রস্থলে হওয়ায় ভাড়া ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি, আর অধিকাংশ মুসল্লি শিক্ষার্থী হওয়ায় বড় পরিসরে স্থায়ী মসজিদ নির্মাণের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় বুসানের নামগু এলাকায় একটি স্থায়ী ও বড় মসজিদ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ইসলামিক সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান এবং দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে মসজিদ পরিচালনা কমিটি।

বৃষ্টিভেজা এই ঈদ প্রবাসী মুসলমানদের জন্য ভিন্ন এক আবেগের মুহূর্ত হয়ে ওঠে, যেখানে ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝেও ভ্রাতৃত্বের উষ্ণতা এবং ঈদের আনন্দ একসঙ্গে মিলিত হয়।

    শেয়ার করুন:
    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৭ মে ২০২৬, ০০:১১

    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    ২৬ মে ২০২৬, ২৩:৪০

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    ২৬ মে ২০২৬, ২৩:১৮

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    ২৭ মে ২০২৬, ০০:৫২

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    ২৭ মে ২০২৬, ০১:৫৬

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ২৬ মে ২০২৬, ২৩:০২

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    ২৬ মে ২০২৬, ২১:৪৮

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ২৬ মে ২০২৬, ২২:৩৭

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ২৬ মে ২০২৬, ২১:৫৮

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    ২৬ মে ২০২৬, ২২:৫৪

    একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

    একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

    ২৭ মে ২০২৬, ০৭:১৪

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    ২৭ মে ২০২৬, ০১:২০

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    ২৭ মে ২০২৬, ০১:৩২

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    ২৬ মে ২০২৬, ২২:০৮

    advertiseadvertise