Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘৭ মাসে সব সমস্যার সমাধান দুরূহ, তবে পুনর্গঠন চলছে’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৩
‘৭ মাসে সব সমস্যার সমাধান দুরূহ, তবে পুনর্গঠন চলছে’

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুখপাত্র মাহদী আমিন। ছবি: পিআইডি

 সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাস। দীর্ঘ ১৬ বছরের ক্ষয়ক্ষতির পর এই অল্প সময়ের মধ্যে দেশের সব সমস্যার শতভাগ সমাধান করা কঠিন। তবে নতুনভাবে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার এমনটিই জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তার দাবি, জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক এই সরকারের প্রতিটি পদক্ষেপে আন্তরিকতা ও সদিচ্ছা দৃশ্যমান। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে। আগামী দিনগুলোতে এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং অর্থনীতির অগ্রযাত্রা ধরে রাখতে প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে গ্যাসের প্রবাহে দৃশ্যমান উন্নতিও লক্ষ করা গেছে। সামনে আরও উন্নতি হবে।

এফএসআরইউ ৫টিতে উন্নীত করার পরিকল্পনা 

গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশ জুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হওয়ার কথা জানালেন মাহদী আমিন। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।

এলএনজি সরবরাহ বাড়াতে বর্তমানে থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) দুটি পর্যায়ক্রমে পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণেও আন্তর্জাতিক অর্থায়নের কার্যক্রম শুরু হয়েছে—উল্লেখ করেন মাহদী আমিন।

বিদ্যুৎ খাতে কারিগরি ত্রুটি কাটিয়ে জাতীয় গ্রিডে ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় যুক্ত হয়েছে বলেও জানান তিনি। জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথাও তুলে ধরেন মাহদী আমিন।

গত মাসেই সরকারের ৭ পদক্ষেপ

গত এক মাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এসব উদ্যোগকে সাতটি বড় ভাগে দেখা যায়। এগুলোর মধ্যে রয়েছে— তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি, জনকল্যাণ ও জীবনমান উন্নয়ন, নারীর অগ্রযাত্রা ও সামাজিক সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি, স্বাস্থ্য অবকাঠামো, যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং সুশাসন ও বৈদেশিক সম্পর্ক।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেল অনুমোদনের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, এতে সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে। অবসরপ্রাপ্তদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ বৃদ্ধির পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থার কথাও জানান মাহদী আমিন।

এ ছাড়া ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, চা-শ্রমিকদের কল্যাণ এবং প্রবাসীদের সেবা সহজ করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

নারীর শিক্ষা ও নিরাপত্তায় উদ্যোগ

নারীদের সাইবার হয়রানি ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নেটওয়ার্কের সঙ্গে যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের সার্বজনীন উপবৃত্তি এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ২০ হাজার চা-শ্রমিকের মধ্যে আধুনিক রেইন কোট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

৮ শহরে ১৫ তলা বিশেষায়িত হাসপাতাল

রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে ১৫ তলাবিশিষ্ট বিশেষায়িত জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান মাহদী আমিন।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ৮০০-তে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

এ ছাড়া রংপুর মেডিকেল কলেজে বার্ন ও প্লাস্টিক সার্জারি সেন্টার নির্মাণ, জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালু এবং কমিউনিটি ক্লিনিকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পরিকল্পনার কথা জানান তিনি।

মাহদী আমিনের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।

যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থায় নতুন উদ্যোগ

ঢাকা-চট্টগ্রাম করিডরে বৈদ্যুতিক ট্রেন চালুর সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশার কাজ হয়েছে বলে জানান মাহদী আমিন।

ঢাকা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত চার লেনের নিরবচ্ছিন্ন এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন সম্প্রসারণ এবং আগামী চার মাসের মধ্যে ক্যাশলেস স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

ঢাকার যানজট কমাতে কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার গাবতলীতে এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

বিদেশি বিনিয়োগে ইতিবাচক প্রভাবের আশা

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’সের রেটিংয়ে বাংলাদেশকে নেতিবাচক থেকে স্থিতিশীল অবস্থায় ফেরানোর বিষয়টি ব্রিফিংয়ে বিশেষভাবে তুলে ধরেন মাহদী আমিন। তার দাবি, এর ফলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতির হার তুলনামূলকভাবে কমেছে এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হারও কমেছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে বলে দাবি করেন তিনি।

গত পাঁচ মাসে সরকার ২০৪ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকার বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে বলেও জানান মাহদী আমিন। ছয় মাসে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে বলেও দাবি করেন তিনি।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা, ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি এবং ইতালিতে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধ অভিবাসনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

‘ওয়ান সিটিজেন ওয়ান আইটি’ প্রকল্প

সরকারের বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলো দ্রুত গঠন ও নিয়মিত বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্মে আনার জন্য ‘ওয়ান সিটিজেন ওয়ান আইটি’ প্রকল্পের কার্যক্রমও শুরু হয়েছে।

পুলিশকে জনবান্ধব ও সেবামুখী করতে ৬৪ জেলা সদরের থানাকে আধুনিক সেবাব্যবস্থায় রূপান্তরের উদ্যোগের কথা জানান তিনি। ভূমি অফিসে পর্যায়ক্রমে বায়োমেট্রিক হাজিরা চালুর পরিকল্পনাও তুলে ধরেন।

এ ছাড়া ডাক বিভাগের আধুনিকায়ন, ইন্টারনেট অবকাঠামো সম্প্রসারণ, সাবমেরিন কেবলে নতুন সংযোগ এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করার বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি।

৭৪ শহীদ পরিবারে চাকরি

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৭৪ জনের পরিবারের যোগ্য সদস্যদের হাতে সরকারি চাকরির স্থায়ী নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন।

‘বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহত সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার দাঁড়িয়েছে। তাদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে’— যোগ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এ এস এম মাহফুজুর রহমান, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


প্রধানমন্ত্রীতারেক রহমানসরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির