Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য সরকারের নেই : তথ্য প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৭:২৫
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য সরকারের নেই : তথ্য প্রতিমন্ত্রী

বিএসআরএফ আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সংগৃহীত ছবি

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ‘গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, এটি অব্যাহত থাকবে।’

আজ সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

সাংবাদিকতার জন্য ভয়হীন পরিবেশ নিশ্চিতে সরকারের ভূমিকা কী— প্রতিমন্ত্রীকে এমন প্রশ্ন করেন একজন সাংবাদিক। এর জবাবে তিনি বলেছেন, ‘অ্যাটলিস্ট আপনারা গত দুই মাসে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, উই ডোন্ট ওয়ান টু কন্ট্রোল মিডিয়া, উই ডোন্ট হ্যাভ ইনটেনশন টু কন্ট্রোল মিডিয়া, উই উইল নট কন্ট্রোল মিডিয়া।’

তার ভাষ্য, ‘আমরা অতীতে দেখেছি কীভাবে কন্ট্রোল করা হয়েছে মিডিয়াকে। মিডিয়া উইল নট বি কন্ট্রোলড, মিডিয়া স্বাধীন। আপনাদের বলতে পারি— এটা প্রধানমন্ত্রীর নীতি এবং তার নির্দেশ যে, মিডিয়া উইল নট বি কন্ট্রোলড ইন এনি ওয়ে অর ফর্ম।’

‘বর্তমানে মিস ইনফরমেশন (ভুলতথ্য) ও ডিস ইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি আমরা। বিশেষ করে অনলাইনে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো যেন সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং প্রকৃত তথ্য যেন জনগণের কাছে যায়,’ বলছিলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।’ এ সময় সচিবালয় গণমাধ্যম কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা দ্রুত আধুনিকায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

গণমাধ্যমসরকারতথ্য প্রতিমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise