Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

থার্ড টার্মিনালেই সব ফ্লাইট আয় ভাগে আপত্তি বিমানের

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬
শেয়ার করুন:
থার্ড টার্মিনালেই সব ফ্লাইট আয় ভাগে আপত্তি বিমানের

গ্রাফিকস: আগামীর সময়

পরিকল্পনা রয়েছে— হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে সব নিয়মিত ফ্লাইট সেখান থেকে পরিচালনার। এটা হলে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল আন্তর্জাতিক যাত্রী পরিবহনে কার্যত অব্যবহৃত থাকবে। পাশাপাশি এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পুরোটাই বিমানের হাতে রাখার অনুরোধ করেছে বিমান স্টিয়ারিং কমিটি।

থার্ড টার্মিনাল নিয়ে নানা আলোচনা হলেও সরকারের কোনো পর্যায় থেকেই বিষয়টি পরিষ্কার করা হচ্ছে না। এই সেক্টরের রেগুলেটরি অথরিটি বা তদারকি সংস্থা হিসেবে সিভিল অ্যাভিয়েশন অথরিটি (সিএএ) তো নয়ই— প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও কোনো কথা বলছে না। আর এই সুযোগে নানা তথ্য ছড়াচ্ছে। গত সপ্তাহে একটি বিশেষ সংস্থা বিষয়টি নিয়ে প্রশাসনিক মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সতর্ক করেছে। বিশেষ করে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল ব্যবহার নিয়ে। এতে বলা হয়েছে, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার পর সব আন্তর্জাতিক ফ্লাইট সেখান থেকে পরিচালিত হবে। পুরনো টার্মিনাল শুধু হজ ফ্লাইট ও অনিয়মিত ফ্লাইট পরিচালনায় ব্যবহারের কথা রয়েছে। এতে বড় অবকাঠামো অব্যবহৃত পড়ে থাকবে।

এর আগে গত ২৪ অক্টোবর বিমান স্টিয়ারিং কমিটি থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার জন্য বিমান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে অংশীদার না করার অনুরোধ করেছে। দীর্ঘদিন অকার্যকর থাকার পর সম্প্রতি পুনর্গঠন করা হয়েছে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর এ কমিটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে লেখা স্মারকলিপিতে স্টিয়ারিং কমিটি জানিয়েছে, যেকোনো বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের অনুকূলেই বরাদ্দের অনুরোধ করেছে কমিটি।

স্টিয়ারিং কমিটি স্মারকলিপিতে বলছে, ‘বিমান তার নিজস্ব আয় দিয়ে কর্মীদের বেতন-ভাতাসহ যাবতীয় ব্যয় নির্বাহ করে। রাষ্ট্র আমাদের কোনো ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করে না। উপরন্তু আমরা নানা ভ্যাট ও ট্যাক্স বাবদ ১১০০ কোটি টাকা গত বছরে সরকারকে প্রদান করেছি। বিদেশি কোনো প্রতিষ্ঠানকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানের সুযোগ দিলে দেশের টাকা বিদেশে চলে যাবে। থার্ড টার্মিনালে হ্যান্ডলিং পরিচালনায় বিমানের কোনো মতামত বা আলোচনার সুযোগ না দিয়ে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আমাদের মর্মাহত করেছে।’

জাপানি ঋণ ও সহযোগিতায় থার্ড টার্মিনাল নির্মাণ হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিংসহ এই টার্মিনালের পরিচালনাগত কিছু কাজ থাকবে জাপানি সংস্থার হাতে। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিকভাবে চালুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হতে পারে। টার্মিনালটি চালুর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ, ব্যাগেজ বেল্ট, স্ক্যানার স্থাপন এবং ট্রায়াল অপারেশন দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির খসড়া সিএএ হয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। টার্মিনাল চালুর আগেই চুক্তি স্বাক্ষর হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের কার্যক্রম শুরু না করা এবং থার্ড টার্মিনালের রাজস্ব ভাগাভাগির অনুপাত হবে সমান সমান— এ ধরনের কিছু শর্ত খসড়া চুক্তিতে রয়েছে। এই শর্ত মানা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং কর্তৃত্ব খর্ব হবে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল ব্যবহারকারী এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলার বিমান। এতে বিমানের আয় হয় বছরে প্রায় ৫০০ কোটি টাকা। থার্ড টার্মিনালে বিমান ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং করতে পারবে। অর্থাৎ এ খাতে বিমানের আয় হয়ে যাবে অর্ধেক।

গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা হচ্ছে বিমানবন্দর ব্যবহারকারী বিভিন্ন এয়ারলাইনসের মালামাল লোড-আনলোড করে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া। এ ছাড়া এয়ারক্রাফটগুলোর বিভিন্ন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামত সেবা প্রদান করা। এই সেবার টাকা দিয়েই মূলত বিমান জনবলের বেতন-ভাতাদি পরিশোধ করে। এটি বন্ধ হলে বিমানের জনবলের বেতন পরিশোধ কঠিন হবে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় কেনা ১০ বোয়িংয়ের ঋণ এখনো পরিশোধ হয়নি। সেই সঙ্গে বোয়িং ও এয়ারবাস থেকে কেনা হচ্ছে আরও ৩৫টি এয়ারক্রাফট। এগুলোর ঋণ পরিশোধেও সংস্থাটিকে চাপে পড়তে হবে বলে মনে করছেন বিমান কর্মকর্তারা।

বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে সব ফ্লাইট ওঠানামা করে। বিমান চেয়েছিল আন্তর্জাতিক কিছু ফ্লাইট পুরনো টার্মিনাল ব্যবহার করুক। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। সব আন্তর্জাতিক ফ্লাইটই থার্ড টার্মিনাল ব্যবহার করবে। সিভিল অ্যাভিয়েশন অথরিটির (সিএএ) উদ্ধৃতি দিয়ে একটি সংস্থার চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালে বর্তমান টার্মিনাল দিয়ে ১ কোটি ৩০ লাখ যাত্রী যাতায়াত করেছেন। প্রতি বছর এই সংখ্যা বাড়ছে। অন্যদিকে থার্ড টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ১ কোটি ২০ লাখ। আগামী কয়েক বছরের মধ্যেই তৃতীয় টার্মিনালে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী পরিবহনের পরিস্থিতি তৈরি হতে পারে। এতে যাত্রীসেবার মান আবারও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে পুরনো প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ। এ দুই টার্মিনাল আন্তর্জাতিক যাত্রী পরিবহনে ব্যবহার না হলে বড় অবকাঠামো অব্যবহৃত পড়ে থাকবে। এতে একদিকে অবকাঠামোর স্থাপত্য মান অবনতি হতে পারে। আর রাজস্ব আয় থেকেও বঞ্চিত হবে বাংলাদেশ। পৃথিবীর বেশিরভাগ দেশ নতুন টার্মিনালের পাশাপাশি পুরনো টার্মিনালও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে ব্যবহার করে বলে জানানো হয়েছে।

অ্যাভিয়েশন বিশ্লেষক উইং কমান্ডার (অব.) এ টি এম নজরুল ইসলাম বলেছেন, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে। শোনা যাচ্ছে, প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে না। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল কী কাজে ব্যবহার করা হবে, সেখান থেকে অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা হবে কি না— সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, ‘তৃতীয় টার্মিনালের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি। চুক্তি স্বাক্ষরের পর সম্ভাব্য কবে থেকে কার্যক্রম শুরু করা যাবে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানা যাবে।’

সিভিল অ্যাভিয়েশন অথরিটির একজন কর্মকর্তা জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় অান্তর্জাতিক টার্মিনাল দিয়ে হজযাত্রী পরিবহনের কথা রয়েছে। কিন্তু হজযাত্রী তো আর সারা বছর থাকেন না। এত বড় স্থাপনা নিশ্চয়ই ফেলে রাখা হবে না। কোনো না কোনো কাজে ব্যবহার করা হবে। তবে কী কাজে ব্যবহার হবে— তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ওই কর্মকর্তা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের প্রসঙ্গ টানেন। চাঙ্গি বিমানবন্দরেও নতুন টার্মিনাল ব্যবহার করা হচ্ছে। পুরনো টার্মিনালকেও এ-সংক্রান্ত কাজেই ব্যবহার করা হচ্ছে।

থার্ড টার্মিনালফ্লাইটআপত্তিবিমানআয়অব্যবহৃতস্টিয়ারিং কমিটিতদারকিস্মারকলিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু