মির্জা ফয়সল আমীনকে সংসদ সদস্য করে গেজেট
ঠাকুরগাঁও প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ঠাকুরগাঁও-১ আসনে গত ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনের নামে সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করেছে সরকার। গতকাল শনিবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ হয়। এতে বলা হয়েছে, অল্প কিছু দিনের মধ্যেই শপথের আয়োজন করবে সংসদ সচিবালয়।
গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন পান ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।



