ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয় শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে কমিশন আয়োজিত ব্রিফিংয়ে। এতে ক্ষমতাসীন দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। তবে ভ...