প্রধানমন্ত্রী
জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
জলাবদ্ধতা নিরসনে খালগুলো খনন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘আমাদের জন্য বড় সমস্যা হচ্ছে, আমরা মাটির নিচ থেকে পানি তুলছি। কৃষিকাজের জন্যও পানি তুলছি’— উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার (২ মে) সিলেট নগরীর সুধী সমাবেশে এসব কথা বলছিলেন প্রধানমন্ত্রী।
সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখাই মানুষের লক্ষ্য
—প্রধানমন্ত্রী
খাল খননের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বললেন, ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো দেশের পরিস্থিতি। যদি এই পরিস্থিতি এখনই মোকাবিলা করতে চাই, তাহলে প্রথম কাজটি হচ্ছে খনন করতে হবে খাল।
‘সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখাই মানুষের লক্ষ্য’— যোগ করেন প্রধানমন্ত্রী।
সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধিসহ অর্থনীতির ভিত্তি মজবুত করতে বন্ধ কলকারখানা চালু করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দ্রুত সিলেটে আইটি পার্ক করার পরিকল্পনার কথাও জানালেন প্রধানমন্ত্রী।



