Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঢাকাসহ তিন জেলায় গোলাপি বাস

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২২
ঢাকাসহ তিন জেলায় গোলাপি বাস

আশিকুর রহমান

শুধু নারীদের জন্য ঢাকাসহ তিন জেলায় বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘মহিলা বাস সার্ভিস’ নামে চালু হওয়া গোলাপি রঙের এসব বাস চলাচল করবে রাজধানীর ১০টি রুটে। ঢাকার পাশাপাশি এ সেবা চালু করা হয়েছে বগুড়ায় দুটি ও চট্টগ্রামে একটি রুটে।

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানালেন, নারীদের জন্য বিশেষ বাস চালু করা ছিল সরকারের নির্বাচনী অঙ্গীকার। উদ্দেশ্য হলো, বাসে ওঠার আগে, ভেতরে এবং নামার পর নারীরা যেন নিরাপদ ও নারীবান্ধব পরিবেশ পান।

মন্ত্রী বলছিলেন, বাসের জন্য অপেক্ষা করার সময় অনেক নারীকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। বাসের ভেতরেও অনেক সময় তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ। আবার বাস থেকে নামার পরও পড়তে হয় নিরাপত্তাঝুঁকিতে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নারীবান্ধব পরিবহনব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানালেন, ঢাকার ১০টি রুটে চলবে একটি একতলা ও নয়টি দ্বিতল বাস। বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস এবং চট্টগ্রামে একটি রুটে চলাচল করবে দুটি দ্বিতল বাস। তিন জেলায় মোট ১৩৪টি স্থানে থামবে বাসগুলো। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সম্প্রসারণ করা হবে রুটও। পরিকল্পনা রয়েছে ২০০টি ইলেকট্রিক (ইভি) বাস আনার। এর মধ্যে নারীদের জন্য বরাদ্দ থাকবে ১০০টি। পর্যায়ক্রমে নারী বাস সার্ভিস চালু করা হবে দেশের অন্যান্য বিভাগেও।

বিআরটিসি জানিয়েছে, ঢাকায় মতিঝিল বাস ডিপোর অধীনে বাস চলবে দুটি রুটে। একটি রুট নতুন বাজার (কোকা-কোলা)-মতিঝিল। এই রুটে কোকা-কোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। অন্যটি তালতলা-মতিঝিল রুট। এ পথে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলবে।

যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে চলবে ডেমরা স্টাফকোয়ার্টার-জিপিও রুটে। ডেমরা স্টাফকোয়ার্টার, বাঁশেরপুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে বাস। কল্যাণপুর বাস ডিপোর অধীনে থাকবে মিরপুর-১০-মতিঝিল রুট। এ পথে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস। মিরপুর বাস ডিপোর অধীনে নির্ধারণ করা হয়েছে দুটি রুট। এর একটি মিরপুর-মতিঝিল। এ পথে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল হয়ে চলবে। অন্যটি মিরপুর-১২-মতিঝিল রুট। এ রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল হয়ে চলাচল করবে বাস। এ ছাড়া নারায়ণগঞ্জ বাস ডিপোর অধীনে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস চলবে। এই রুটে চাষাঢ়া, শিমরাইল, স্টেডিয়াম, বালুঘাট, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলী, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলাচল করবে। মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে থাকবে মোহাম্মদপুর-মতিঝিল রুট। এ পথে মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন ও মতিঝিল হয়ে চলাচল করবে।

জোয়ারসাহারা বাস ডিপোর বাস চলবে আবদুল্লাহপুর-মতিঝিল রুটে। এই রুটে আবদুল্লাহপুর, আশপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস। গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটে চলবে। গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে এ বাস।

বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে চলবে দুটি বাস। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট ও কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।

বিশেষ বাসগোলাপি বাসবিআরটিসিসেতুমন্ত্রীবিব্রতকরবাস ডিপো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে