Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংসদ ভবনে বসছে সোলার প্যানেল, বিদ্যুৎ সাশ্রয়ে কমিটির একাধিক সুপারিশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ২২:৫১
শেয়ার করুন:
সংসদ ভবনে বসছে সোলার প্যানেল, বিদ্যুৎ সাশ্রয়ে কমিটির একাধিক সুপারিশ

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে একাধিক সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার সংসদ ভবনে এ-সংক্রান্ত মতামত প্রদান কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। জ্বালানি ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কমিটিটি গঠন করা হয়েছে।

এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং কমিটির সদস্য সংসদ সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক উপস্থাপনা দেখানো হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যপরিধি এবং ভবনের বিভিন্ন স্থানে বায়ু চলাচলের স্বাভাবিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্যানেল বসানোর উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতাও আলোচনায় আসে। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যুতের অপচয় রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবনের সব বাতি সেন্সরব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। অপচয় ঠেকাতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ে সাব-মিটার বা প্রিপেইড মিটার বসানোর সুপারিশ করা হয়েছে।

মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার সাশ্রয়ী ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়। এ জন্য সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্য সময়ে আধা ঘণ্টা আগে এসি চালুর সুপারিশ করেছে কমিটি।

সভায় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ ভবনসোলার প্যানেলবিদ্যুৎ সাশ্রয়সংসদীয় কমিটিডেপুটি স্পিকার কায়সার কামালডিপিডিসিঅনিন্দ্য ইসলাম অমিতজাতীয় সংসদ সচিবালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    দক্ষিণ কোরিয়ায় তায়কোয়ান্দোতে সোনা ও রুপা জিতলেন বাংলাদেশি নাফিউল

    দক্ষিণ কোরিয়ায় তায়কোয়ান্দোতে সোনা ও রুপা জিতলেন বাংলাদেশি নাফিউল

    ৬২৭ টাকা থেকে ১২,৫০০: পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন দাবি কতটা যৌক্তিক

    ৬২৭ টাকা থেকে ১২,৫০০: পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন দাবি কতটা যৌক্তিক

    অস্থিরতার পেছনে শিল্পমালিক সাবেক এমপি-মন্ত্রী-প্রতিমন্ত্রীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

    অস্থিরতার পেছনে শিল্পমালিক সাবেক এমপি-মন্ত্রী-প্রতিমন্ত্রীরা : স্বরাষ্ট্রমন্ত্রী