Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘মব সহিংসতার’ ঘটনা খতিয়ে দেখা হবে

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:৩৮
‘মব সহিংসতার’ ঘটনা খতিয়ে দেখা হবে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান । ছবি: সংগৃহীত

সম্প্রতি ঘটে যাওয়া ‘মব সহিংসতার’ ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। আজ বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

‘কোনওভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। চোর বা ডাকাত হাতেনাতে ধরা পড়লেও তাকে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের,’ বলছিলেন তিনি।

ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রশাসনিক কিছু ব্যর্থতা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান। ‘ইতোমধ্যে একটি ঘটনায় মামলা হয়েছে। চিহ্নিত করা হয়েছে আসামিদের। হঠাৎ করে তৈরি হয়নি মব সহিংসতার প্রবণতা,’ যোগ করলেন তিনি।

তবে এ ধরনের ঘটনার জন্য অন্তবর্তী সরকারকে দায়ী করেছেন এই উপদেষ্টা। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে এ ধরনের কিছু ঘটনায় প্রশ্রয় দেওয়ার কারণেই জনমনে তৈরি হয়েছে ধারণা। ফলে জনগণ চাইলে নিজেরাই শাস্তি দিতে পারে— এমন মানসিকতা গড়ে উঠেছে সমাজে। একে অত্যন্ত বিপজ্জনক বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডা. জাহেদ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় এক নারী কর্মীর গ্রেপ্তারের বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। ‘সংশ্লিষ্ট পোস্টে কিছু বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছিল। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে আরও সতর্কতা ও সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। অনেক সময় মানুষ মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয় না জেনে। তাই জনসচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে হেইট স্পিচ ও অপপ্রচারের বিরুদ্ধেও কাজ করবে সরকার।’

এ সময় সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ‘একটি ছবি বা বক্তব্য সহজেই বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব সত্য বলেই ধরে নিচ্ছে সাধারণ মানুষ। এ ধরনের অপপ্রচার রোধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল সচেতনতা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

ভুয়া তথ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে শিশুদের পাঠ্যক্রমে সংশ্লিষ্ট পাঠ যুক্ত করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানালেন ডা. জাহেদ।

পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন ক্যাম্পেইন চালানো হবে সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে। প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে ভিডিও, ছবি ও অন্যান্য কনটেন্ট ব্যবহার করে গ্রাম পর্যায় পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলেও আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমানমব সহিংসতা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    ৩১ জুলাই ২০২৬, ০০:১৮

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    ৩১ জুলাই ২০২৬, ০০:৩৫

    লাকী আপার ফ্রি পাঠশালা

    লাকী আপার ফ্রি পাঠশালা

    ৩১ জুলাই ২০২৬, ০২:১৯

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    ৩১ জুলাই ২০২৬, ০১:১১

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    ৩১ জুলাই ২০২৬, ০১:২৫

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    ৩১ জুলাই ২০২৬, ০১:৪১

    গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনায় রাজি হামাস, কী আছে নতুন চুক্তিতে

    গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনায় রাজি হামাস, কী আছে নতুন চুক্তিতে

    ৩১ জুলাই ২০২৬, ০৯:৩২

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    ৩১ জুলাই ২০২৬, ০১:২২

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২

    advertiseadvertise