দেশে আগস্ট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। রাজনৈতিক সহিংসতা, দলীয় কোন্দল, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি, সীমান্তে হত্যা এবং শ্রমিক নির্যাতনের মতো ঘটনায় পরিস্থিতি ছিল উদ্বেগজনক। মাসজুড়ে রাজনৈতিক সহিংসতার ৭০ ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৫৩৬ জন। একই সময়ে গণপিটুনি ও মব সহিংসতার ৫৩ ঘটনায় প্রাণ গেছে অন্তত ২৮ জনের।মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর আগস্ট মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আজ বৃহস্...