Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আঞ্চলিক ফোরামের অধীনে সহযোগিতায় জোর বাংলাদেশ-ভুটানের

agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৬:৫৩
আঞ্চলিক ফোরামের অধীনে সহযোগিতায় জোর বাংলাদেশ-ভুটানের

ভূটান এবং বাংলাদেশ সরকারের মধ্যে চতুর্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা

ঢাকায় ভুটান এবং বাংলাদেশ সরকারের মধ্যে চতুর্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। এতে বৃহত্তর আঞ্চলিক একীকরণকে উৎসাহিত করার লক্ষ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং বঙ্গোপসাগরীয় বহু-খাতভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমস্টেক) অধীনে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেছে উভয় পক্ষ।

সভাটিতে যৌথভাবে সভাপতিত্ব করেন ভুটান রাজসভার পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সভাটি একটি উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ রাখা হয়। আঞ্চলিক ফোরামের পাশাপাশি বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতা নিয়েও মতবিনিময় করা হয়।

উভয় পক্ষ তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন পুনর্ব্যক্ত করে এবং রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন, কৃষি এবং জনগণের মধ্যে আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে বিগত বছরগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে।

দুই সরকারের মধ্যে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততা এবং নিয়মিত আলোচনা আরও জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। সংস্কৃতি, পর্যটন, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, একাডেমিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সংযোগ, যুব বিনিময় এবং ক্রীড়া ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়।

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বেসরকারি খাতের সহযোগিতা জোরদার করা, বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় পণ্যের পরিধি সম্প্রসারণ এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা খতিয়ে দেখার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উদ্যোগের প্রতি সমর্থন ও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। টেকসই উন্নয়ন, আঞ্চলিক সংযোগ ও যৌথ সমৃদ্ধি প্রসারে এর সম্ভাবনাকেও স্বাগত জানিয়েছে। পাশাপাশি, পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগ অন্বেষণে আগ্রহ প্রকাশ করেছে। কুড়িগ্রামে ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দ্রুত চালু করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

চতুর্থ মুক্ত বাণিজ্য সম্মেলনের ফলাফলে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং ঘনিষ্ঠ ও পারস্পরিকভাবে লাভজনক বাংলাদেশ-ভুটান অংশীদারিত্বকে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পরবর্তী মুক্ত বাণিজ্য সম্মেলনটি পারস্পরিক সুবিধাজনক তারিখ ও সময়ে থিম্পুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ভুটান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে