মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা পর পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। চলমান এ যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার (১ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে।
এ নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে বলেও বার্তায় জানানো হয়েছে।



