Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংসদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামিয়ে আনতে ‘ছাঁটাই প্রস্তাব’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৮:০২
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামিয়ে আনতে ‘ছাঁটাই প্রস্তাব’

সংগৃহীত ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ১ টাকায় নামিয়ে আনার ‘ছাঁটাই প্রস্তাব’ দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি ভোটের জন্য উপস্থাপনের সময় তারা এ প্রস্তাব উত্থাপন করেন।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বললেন, ‘ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে। পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য দেওয়া সব ধরনের সেবা বন্ধ হয়ে যাবে।’

‘জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশ যে বার্ষিক চাঁদা প্রদান করে, সেটিও পরিশোধ করা সম্ভব হবে না। এর ফলে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।’—যোগ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বললেন, ‘বর্তমান পরিবর্তনশীল ও ভূরাজনৈতিকভাবে জটিল বিশ্বব্যবস্থায় একটি দেশের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশে তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভরশীল।’

তিনি জানালেন, আজকের প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকাশক্তি ও লক্ষ্য হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’। এর সাম্প্রতিক উদাহরণ প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফর। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়বিরোধী দলছাঁটাই প্রস্তাব
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise