Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এমপিদের চাওয়ায় উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের ব্যয় বাড়ছে ২৬০ কোটি টাকা

  • বসছে ৫০ হাজার অতিরিক্ত রেইন ওয়াটার হার্ভেস্টিং ইউনিট
  • পরামর্শকের জন্য নতুন করে চাওয়া হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৪
শেয়ার করুন:
এমপিদের চাওয়ায় উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের ব্যয় বাড়ছে ২৬০ কোটি টাকা

ছবি: বাসস

স্থানীয় সংসদ সদস্যদের চাওয়া পূরণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প শেষ হয়েও হচ্ছে না শেষ। শেষ সময়ে এসে ব্যয় বাড়ছে ২৬০ কোটি টাকা এবং সেই সঙ্গে মেয়াদও বাড়ছে দেড় বছর।

শুরু থেকে গত জুন মাস পর্যন্ত চার বছরে প্রকল্পের আওতায় খরচ হয়েছে ৯১১ কোটি ৪৮ লাখ টাকা, আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৯১ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া বাস্তব অগ্রগতি হয়েছে ৯২ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যায়ে এসে নতুন নতুন এলাকা যুক্ত করে তৃতীয়বার সংশোধনের প্রস্তাব করা হয়েছে ‘উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ’ প্রকল্পটি। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাব পাওয়ার পর আগামী ৩ ডিসেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার আয়োজন করেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের এক কর্মকর্তা আগামীর সময়কে জানিয়েছেন, প্রকল্পটি শেষের পথে থাকলেও বর্তমান সরকারের নির্বাচিত এমপিরা বিভিন্ন এলাকায় কার্যক্রম সম্প্রসারণের জন্য ডিও (ডিমান্ড অর্ডার) লেটার দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে সংশোধন করা হচ্ছে প্রকল্পটি। তবে পিইসি সভায় বেশ কিছু প্রস্তাবিত ব্যয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

সূত্র জানায়, প্রকল্পটির মূল ব্যয় ছিল ৯৬১ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা। প্রথম সংশোধনীর মাধ্যমে ব্যয় বাড়িয়ে করা হয় ১ হাজার ১ কোটি ১৮ লাখ টাকা। দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানো হয়নি। তবে এবার তৃতীয় সংশোধনীতে ২৬০ কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় ১ হাজার ২৬১ কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। পুরোটাই সরকারি তহবিলের অর্থে।

প্রকল্পটির মূল অনুমোদিত মেয়াদ ছিল ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এবার প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর।

প্রকল্প সংশোধনের কারণ হিসেবে স্থানীয় সরকার বিভাগ বলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব বরাবর অনেক এমপি রেইন ওয়াটার হার্ভেস্টিং ইউনিট চেয়ে ডিও লেটার দিয়েছেন। এক্ষেত্রে নতুন চাহিদাসম্পন্ন ইউনিয়ন অন্তর্ভুক্ত করে সংশোধন করা হয়েছে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব)। যেসব ইউনিয়নে পানি সরবরাহের বিকল্প প্রযুক্তি (গভীর বা অগভীর নলকূপ) সফল নয়, সেসব ইউনিয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমান প্রকল্প এলাকাসহ অতিরিক্ত পাঁচটি উপজেলার (বরগুনা জেলার তালতলী, ঝালকাঠি সদর, চট্টগ্রাম জেলার কর্ণফুলী, লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর) ৫৯টি ইউনিয়নে অতিরিক্ত ৫০ হাজারটি রেইন ওয়াটার হার্ভেস্টিং ইউনিট অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পের প্রভাব মূল্যায়ন ও চাহিদা নিরূপণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান বাবদ ১ কোটি ২০ লাখ টাকার প্রস্তাব নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু প্রকল্পের তৃতীয় সংশোধনের পর এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকা বাড়ানোর মাধ্যমে নতুন করে যে ৫০ হাজারটি রেইন ওয়াটার হার্ভেস্টিং ইউনিট প্রস্তাব করা হয়েছে, সেগুলোর এলাকাভিত্তিক পরিমাণ কীসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, সেটির ব্যাখ্যা চাওয়া হবে পিইসি সভায়।

অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম বাবদ অনুমোদিত ডিপিপিতে ছিল ১৮ লাখ টাকা। অবশিষ্ট সময়ে চাওয়া হয়েছে অতিরিক্ত আরও ৫ লাখ ৭৫ হাজার টাকা। এর আওতায় কী কী কেনা হবে তারও তালিকা চাওয়া হবে প্রকল্প সংশ্লিষ্টদের কাছে। গত জুন পর্যন্ত ১৮ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে ১১ লাখ ২১ হাজার টাকা।

সূত্র জানায়, প্রকল্পটি উপকূলীয় ১১টি জেলার ৪৯টি উপজেলার ২৯৯টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ২ লাখ ১৫ হাজার ৩৭২টি রেইন ওয়াটার হার্ভেস্টিং নির্মাণ করা হচ্ছিল। এখন এর সঙ্গে আরও ৫০ হাজারটি যোগ হলে ২ লাখ ৬৫ হাজার ৩৭২টিতে দাঁড়াবে।

উপকূলীয় অঞ্চলবৃষ্টির পানি সংরক্ষণসংসদ সদস্যএমপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু