শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলাসহ উপকূলীয় অঞ্চলের ৩৭১টি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় ছয় জেলার ১৮টি উপজেলায় ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করছেন বাহিনীর সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা দেওয়া এবং ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমাল রক...