Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কথা বলছেন স্ত্রী বিপাশা, ছবি তুললেন জুয়েল আইচ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৮:০২
কথা বলছেন স্ত্রী বিপাশা, ছবি তুললেন জুয়েল আইচ

বিপাশা আইচ বলছিলেন, ‘বাবা আমার বুকের ভেতর বসবাস করে’। ছবি: সাজ্জাদ হোসেন

বাইরে তখন মুষলধারে বৃষ্টি। বাবা অধ্যাপক দরবেশ আলী খানের স্মৃতিচারণ করছিলেন মেয়ে বিপাশা আইচ। বলছিলেন, ‘বাবা আমার বুকের ভেতর বসবাস করে’। জটিল তাত্ত্বিক বিষয় সহজ ও প্রাঞ্জল বাংলায় উপস্থাপনের বিরল ক্ষমতা ছিল দরবেশ আলী খানের। সাহিত্য ও সংস্কৃতির প্রতি ছিল গভীর অনুরাগ। সন্তানদের মধ্যেও বিকশিত করেছেন এসব গুণ। মঞ্চে এসবই তুলে ধরছিলেন বিপাশা। আর একটু দূরে দাঁড়িয়ে স্ত্রীর ছবি তুলছিলেন প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ।

মুহূর্তটি গতকাল রবিবারের। সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের দোতলার হলরুমে চলছিল বাবা দিবসের বিশেষ আয়োজন, ‘আমার বাবা আমার নায়ক।’ অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরলোকগত বাবার স্মৃতিচারণ করেন জুয়েল আইচও। বলছিলেন, ‘আমার সমগ্র সত্তা জুড়ে বাবা আছেন।’

তারও আগে শুরুতেই মৃদুলয়ে বেজেছে বাবার স্মরণে কিছু গান। গাইছিলেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক তিনি। অনুষ্ঠানে বাবা বাসুদেব চন্দ্র গোপকে নিয়েই হাজির হয়েছিলেন। বাবাকে ফুল দিয়ে জানিয়েছেন শুভেচ্ছাও।

আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন। ছবি: সাজ্জাদ হোসেন
আরও গেয়েছেন দেবলীনা সুর ও রোকেয়া ইয়াসমিন। তারুণ্যের আনন্দ ধরে রেখে বাঁচার পরামর্শ দেন মনোচিকিৎসক ফারজানা রহমান।

আগামীর সময় গোল্ড ক্লাবের পরিচালক দন্ত্যশ রওশন স্বাগত বক্তব্যে তুলে ধরছিলেন আয়োজনের আদ্যোপান্ত। সঞ্চালনার দায়িত্বেও ছিলেন। জানালেন, ঢাকায় এটিই গোল্ড ক্লাবের প্রথম আয়োজন। সম্পাদক মোস্তফা মামুন মনে করিয়ে দেন, একজন নিঃসঙ্গ মানুষ যদি আরেকজনকে তার পাশে পায়, তবেই সফল গোল্ড ক্লাবের উদ্দেশ্য।

বক্তব্য দেন সাবেক আমলা ও কবি মোফাজ্জল করিম। কবিতা আবৃত্তি করেন কবি শিমুল সালাহ্উদ্দিন। বাবাকে স্মরণ করে বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী এবং বহুমাত্রিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আগামীর সময় গোল্ড ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বহুমাত্রিক ফাউন্ডেশন।

আমার বাবা আমার নায়কজুয়েল আইচআগামীর সময় গোল্ড ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির